সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের রক্তাক্ত অফগানিস্তান৷ অব্যাহত সন্ত্রাসবাদী হামলা৷ দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গেই জোড়া বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তানের রাজধানী কাবুল৷ এদিনের হামলায় এখনও পর্যন্ত ২৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে৷ ঘটনায় গুরুতর জখম অন্তত ৪৫৷ আহতদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে৷ স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, এদিনের আত্মঘাতী বিস্ফোরণের ঘটনায় সংবাদ সংস্থা ‘এএফপি’র এক চিত্র-সাংবাদিকের মৃত্যু হয়েছে৷ প্রথম বিস্ফোরণের ছবি তুলতে গিয়ে দ্বিতীয় বিস্ফোরণে টুকরো টুকরো হয়ে যায় ওই সংবাদিকের দেহ৷
সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে প্রথম বিস্ফোরণের খবর পাওয়া যায় কাবুলের একটি বাজার সংলগ্ন এলাকায়৷ বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও সংবাদমাধ্যমের কর্মীরা৷ পৌঁছায় উদ্ধারকারী দল৷ উদ্ধারকাজ শুরু হতে না হতেই ওই একই এলাকায় দ্বিতীয় হামলা হয়৷ দ্বিতীয় হামলায় উদ্ধারকারী দলের সদস্যরা গুরুতর জখম হন৷ আহত হন বেশ কয়েকজন সাংবাদিকও৷ বিস্ফোরণে উড়ে যায় বিশ্বের অন্যতম সংবাদ সংস্থা এএফপির চিত্র সাংবাদিক শাহ মারাইয়ের দেহ৷ বিস্ফোরণ স্থলের অদূরে থাকা ন্যাটো, সিআইএ ও আফগান প্রতিরক্ষামন্ত্রকের নিরাপত্তা কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে৷
[জানেন, বিশ্বের এই পাঁচটি নৈসর্গিক দ্বীপ এখনই কিনে ফেলতে পারেন আপনিও?]
উল্লেখ্য হামলার নেপথ্যে তালিবান জঙ্গিদের হাত রয়েছে বলে মনে করা হচ্ছে৷ রবিবার, আমেরিকার বিমান হামলায় ৩৫ তালিবান জঙ্গির মৃত্যু হয় বলে খবর মেলে৷বালথা প্রদেশের ছাহার বোলাক জেলায় ঘটনাটি ঘটে বলে আফগানিস্তান সেনা সূত্রে খবর৷ রবিবার আফগান কমান্ডো ও মার্কিন বাহিনী যৌথভাবে এই অপারেশন চালায় বলে সংবাদ সংস্থা সূত্রে খবর৷ বিশ্ব থেকে তালিবান জঙ্গিদের নিকেশে করার জন্য আফগানিস্তানে লাগাতার মার্কিন প্রশাসন হামলা চালিয়ে যাচ্ছে৷ তবে জঙ্গি মোকাবিলার নামে রক্তে ভিজছে কাবুলিওয়ালার দেশ৷
সর্বশেষ খবর
-
প্রাণী থেকে মানুষের শরীরে ছড়ানো সংক্রমণে ফের বিশ্বজুড়ে অতিমারী? নয়া গবেষণায় উদ্বেগ
-
ইনস্টাগ্রামে কিছুতেই লক্ষ্যপূরণ হচ্ছে না? রিচের আশায় বারবার এই ভুলগুলো করছেন না তো!
-
‘চিট করেছে পৃথ্বী’, কেচ্ছার অভিযোগ আনার পরেই ডিগবাজি! নতুন পোস্টে বাগদত্তা লিখলেন…
-
খামেনেইয়ের শেষকৃত্যে প্রতিশোধের আগুন! ট্রাম্পকে হত্যার আহ্বান ইরানবাসীর
-
গড়চুমুক নয়, সন্তান-সন্ততি নিয়ে এবার আলিপুরই নতুন ঠিকানা বাঘরোলদের