সুকুমার সরকার, ঢাকা: শনিবার সকালে টঙ্গী বিসিক শিল্পনগরীর এক কারখানায় বয়লার ফেটে মৃত্যু হল ১৯ কর্মীর৷ গুরুতর জখম হয়েছেন বহু শ্রমিক৷
ঢাকা থেকে ১৬ কিলোমিটার দূরে অবস্থিত এই শিল্পনগরী৷ সেখানে টাম্পাকো ফয়েলস লিমিটেড নামে এক কারখানায় শনিবার সকাল ৬টায় বয়লার ফেটে বিস্ফোরণ ঘটে৷ প্রায় সঙ্গে সঙ্গেই বিধ্বংসী আগুন ছড়িয়ে পড়ে পুরো কারখানায়। বিস্ফোরণের ভয়াবহতা এতখানি ছিল যে কারখানাটির একাংশ প্রায় ধসে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট পৌঁছায় ঘটনাস্থলে। সকাল সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা যাচ্ছে।
এদিকে দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান ১৯ জন। মারাত্মক জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রায় ৩৬ জন শ্রমিককে। এঁদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক। টঙ্গী হাসপাতাল কর্তৃপক্ষর তরফে জানানো হয়েছে, গুরুতর জখম অন্তত ৩০ জন কর্মীকে ঢাকা মেডিক্যালে পাঠানো হয়েছে।
সর্বশেষ খবর
-
একশোর বদলে পাঁচশোর নোটের টোপ! কমিশনের লোভে ব্যবসায়ী পেলেন সাদা কাগজের টুকরো
-
তৃণমূল জমানায় অবহেলা! দুর্যোগ-বিধ্বস্ত উত্তরবঙ্গকে স্বমহিমায় ফেরাতে আড়াইশো কোটি বরাদ্দ শুভেন্দুর
-
নিজের গড় রেজিনগরেই হারের ভয়! উপনির্বাচনে বাম-কংগ্রেস-তৃণমূল মহাজোট চাইছেন হুমায়ুন
-
আপত্তি শুধু ‘সেক্যুলার’ কংগ্রেসের! নিয়ম মেনে বন্দে মাতরম পুরোটা দাঁড়িয়ে সম্মান আবদুল্লাদের
-
নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থীই দিতে পারবে না তৃণমূল? সর্বদলীয় বৈঠকে গড়হাজিরায় উঠছে প্রশ্ন