সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছ’বছর ধরে তার ঠিকানা ব্রিটেনের অ্যানিম্যাল শেল্টার৷ দিনের পর দিন সইতে হয়েছে প্রত্যাখানের যন্ত্রণা৷ প্রায় ১৮ হাজার ব্রিটেনবাসী তার দায়িত্ব নিতে অস্বীকার করেছেন৷ দেওয়া হয়েছে ব্রিটেনের ‘লোনলিয়েস্ট ডগ’-এর তকমা৷
কিন্তু, ভাগ্য তার জন্য সাজিয়ে রেখেছিল সাফল্যের অন্য মঞ্চ৷ তাই, ফ্রেয়ার কাহিনী মন ছুঁয়ে যায় হলিউড পরিচালক মাইকেল বে-র৷ ঠিক করেন স্ট্যাফোর্ডশেয়ার বুল প্রজাতির এই সারমেয়কে ব্রেক দেবেন তাঁর আগামী হলিউড ফ্লিক ‘ট্রান্সফরমার’-এ৷ তিনি আশা করছেন ‘ট্রান্সফরমার’-এর মতো সিনেমায় ফ্রেয়ার অভিনয়ের পর তাঁকে নিশ্চয়ই কেউ না কেউ দত্তক নেবেন৷ আর যদি তা না হয় তাহলে ফ্রেয়াকে তিনি নিজের কাছে রেখে দেবেন৷
দেরিতে হলেও ফ্রেয়ার এই সৌভাগ্যোদয়ে খুশি অ্যানিম্যাল শেল্টারের অধিকর্তা ডেবি হিউ৷ তাঁর মতে, ফ্রেয়ার মতো এক সুন্দর স্বভাবের কুকুরের এই সম্মান অবশ্য প্রাপ্য৷

সর্বশেষ খবর
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা
-
রাজসাক্ষী হতে চান! জমি দুর্নীতি মামলায় ইডি আদালতে আবেদন জয় কামদারের
-
বাড়ির প্রত্যেক সদস্যদের আলাদা আয়ুষ্মান কার্ড, আধার নম্বরেই মিলবে উপভোক্তার তথ্য
-
দেবরাজের ‘দাদাগিরি’র নয়া হদিশ! দাবিমতো কোটি টাকা না দেওয়ায় কাজ বন্ধ মামলায় চার্জশিট
-
ধনঞ্জয় ফাঁসির ২২ বছর! ‘বিচার মেলেনি’, মামলার পুনঃতদন্তের দাবিতে ফের মিছিল বাঁকুড়ার গ্রামে