সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় বলে, ওয়ার্ক হার্ড, পার্টি হার্ডার। অর্থাৎ কঠোর পরিশ্রমের পর তার সেলিব্রেশনটাও বড়সড় হওয়া উচিত। সারা বছর ধরে পড়াশোনা করার পর ঠিক কতটা বড়সড় পার্টি হওয়া উচিত, সেটাই দেখালেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। শহর জুড়ে এমন সেলিব্রেশন কারও আগে চোখে পড়েছে কিনা, সন্দেহ।

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের কথা বললেই তার পড়ুয়াদের সম্পর্কে একটা ধারণা করা যায়। লেখাপড়ায় তুখোড় না হলে সেখানে ভর্তি হওয়ারই সুযোগ মেলে না। অর্থাৎ কেমব্রিজের পড়ুয়াদের এককথায় দারুণ মেধাবী বললে একফোঁটা বাড়িয়ে বলা হবে না। তাই পরীক্ষা শেষে তাঁদের সেলিব্রেশনের ধরনটাও যে বাকিদের থেকে এক্কেবারে ‘হটকে’ হবে, তা আর বলার অপেক্ষা রাখে না। তেমনই এক উজ্জ্বল, যৌবনোচ্ছ্বল, জীবন্ত রাতের সাক্ষী থাকল ইংল্যান্ডের শহর। স্ট্রিপটিজ থেকে বল গাউন পরে উদ্দাম নাচ, সোমবার মে বল ইভেন্টে কী না হল!
[শুধু অন্তর্বাস পরেই হাজির সোশ্যাল মিডিয়ায়, বিতর্কে অভিনেত্রী]
ট্রিনিটি কজেলের বার্ষিক পরীক্ষার পর খোলা আকাশের নিচেই পার্টির আয়োজন করেছিলেন পড়ুয়ারা। একদিকে বইল মদের ফোয়ারা, অন্যদিকে ভালবাসায় ডুবলেন প্রেমিক-প্রেমিকারা। এ দেশে প্রকাশ্যে কলেজ ছাত্র-ছাত্রীরা এমন পার্টির কথা স্বপ্নেও ভাবতে পারেন না। কিন্তু কেমব্রিজের বুকে এ আর এমন কী বড় ব্যাপার! অনেক পড়ুয়া তো ঝাঁক বেঁধে নদীতেও নেমে পড়লেন। সারা রাত চলল সেলিব্রেশন। শুধু ট্রিনিটিই নয়, স্থানীয় বাসিন্দা এবং জেসুস কলেজের পড়ুয়ারাও একই সঙ্গে মেতে উঠলেন। শামিল হলেন রঙিন রাতে।

গ্রীষ্মের ছুটিতে যেমন ট্র্যাডিশনাল পোশাকে ধরা দিলেন তাঁরা, তেমনই জ্যাজের তালে পা মেলাল জুটিরা। স্নাতক স্তরের প্রায় ১৮০০ জন পড়ুয়া ছিলেন বল গাউন পোশাকে। আতসবাজি থেকে লেজার শো, বাদ গেল না কিছুই। ছাত্রছাত্রীদের কাছে স্মরণীয় হয়ে রইল সোমবারের রাত। মেধাবীরা তো এমনই পার্টির যোগ্য, তাই না? দেখুন তাঁদের সেলিব্রেশনের বিভিন্ন মুহূর্ত।



সর্বশেষ খবর
-
মিছিলের জন্য পতাকা নেই! বিধানভবন থেকে কংগ্রেসের ফ্ল্যাগ ‘চুরি’ কংগ্রেসকর্মীরই
-
অসম লড়াই! চিতাবাঘের মুখ থেকে নাতি-পোষ্যের প্রাণ বাঁচিয়ে সাহসের নজির বৃদ্ধার
-
কাজ চলাকালীন ভেঙে পড়ল বিশাল চাঁই! বেঙ্গালুরুর পাথর খাদানে ভয়ংকর দুর্ঘটনায় মৃত ৭
-
১৫ ধরে একটি কমিটির ‘দখলে’ই তারাপীঠ! সরকার বদলাতেই মন্দিরে বড় ‘পরিবর্তন’
-
হোয়াটসঅ্যাপের ‘ইউজারনেম’ ফিচারে সাইবার জালিয়াতির আশঙ্কা! কেন্দ্রকে কী জবাব মেটার?