সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স ৭১। খাতায় কলমে সে একজন ‘ধর্ষক’। তাই ‘শাস্তি’ দিতে তাঁকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল ক্যালিফোর্নিয়ার এক ভারতীয় বংশোদ্ভূত যুবকের বিরুদ্ধে। অভিযুক্তের নাম বরুণ সুরেশ। বয়স ২৯ বছর। ইতিমধ্যেই তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম ডেভিড ব্রিমার। বেশ কয়েকবছর আগে তার বিরুদ্ধে এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। দোষী সাব্যস্ত হওয়ার পর দীর্ঘ ন’বছর সে কারাদণ্ডে ছিল। সম্প্রতি ফ্রেমন্ট শহর তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনার তদন্তে নামে পুলিশ। জানা যায়, তাকে কুপিয়ে খুন করা হয়েছে। এরপরই মূল অভিযুক্ত হিসাবে বরুণের নাম উঠে আসে তদন্তকারীদের হাতে। তাঁর খোঁজে শুরু হয় তল্লাশি। অবশেষে গত সোমবার তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশের দাবি, জেরায় নিজের দোষ স্বীকার করে নিয়েছে বরুণ। সে জানিয়েছে, বহুদিন ধরে পুলিশ এবং আদালতের খাতায় ধর্ষক হিসাবের ডেভিডের নাম ছিল। তাই মৃত্যুই হল তারা একমাত্র শাস্তি। পুলিশের আরও দাবি, বহু বছর আগে থেকেই ডেভিডকে হত্যার চেষ্টা করছিল বরুণ। কিন্তু সুযোগ পাচ্ছিল না। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
সর্বশেষ খবর
-
মেট্রোয় ঝাঁপ দিতে যান ছাত্রী! ফোনেই শুরু কাউন্সেলিং, জীবন বাঁচালেন অধ্যাপক
-
পাঁচ রঙা পাপড়ি থেকে ‘নমস্তে’, ব্রিকস লোগোর নেপথ্যে লুকিয়ে কোন গল্প?
-
জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিল্লি থেকে সরতেই বিতর্ক! ‘গুজরাট পাকিস্তানে?’, কেন্দ্রের হয়ে সওয়াল পরেশ রাওয়ালের
-
স্বামীর পরকীয়ার ‘বদলা’! ডায়নার সেই ‘রিভেঞ্জ ড্রেস’ নিলামে বিকোবে কোটি কোটি টাকায়
-
পাহাড়ের নীরব বাসিন্দা, গোরালদেরও এবার রেডিও কলার পরিয়ে জঙ্গলে