সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ব জুড়ে চলা ইসলামিক সন্ত্রাসবাদের ফল ভোগ করতে হচ্ছে নিরীহ মুসলিম ধর্মাবলম্বীদের৷ সম্প্রতি, ফেজ ও বোরখা পরিহিত সাধারণ ইসলামপন্থীদের উপর হামলার ঘটনা অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে৷ বিশেষ করে ইউরোপ ও আমেরিকা মহাদেশে দেখা দিয়েছে মুসলিমদের প্রতি অবিশ্বাস, ভয় ও ঘৃণার ভাব বা ‘ইসলামোফোবিয়া’৷ তাই এই পরিস্থিতিতে রাশ টানতে নয়া পদক্ষেপ নিয়েছে কানাডার জাস্টিন ট্রুডিউ সরকার৷
[সাবধান! আধার না থাকলে এবার বিকল হয়ে যাবে আপনার ফোনও]
বৃহস্পতিবার, কানাডার ‘হাউস অফ কমন্স’-এ ‘ইসলামোফোবিয়া’ দমন করতে একটি প্রস্তাব আনে ট্রুডিউ সরকার এবং সর্বসম্মতিক্রমে তা পাশ হয়৷ ওই প্রস্তাবে বলা হয়েছ, মুসলিমদের প্রতি দেশে ক্রমবর্ধমান ঘৃণা ও ভয়ের পরিবেশকে দ্রুত নিয়ন্ত্রণে আনতে হবে৷ এছাড়াও ধর্মের ভিত্তিতে ভেদাভেদ থামাতে হবে৷
[দেখুন কীভাবে প্রাণ ফিরে পেল মৃত নদী]
জানুয়ারি মাসে কানাডার কুইবেক শহরের একটি মসজিদে সাম্প্রদায়িক হামলার ঘটনায় মৃত্যু হয় ছ’জনের৷ তারপর থেকেই চাপ বাড়ে ট্রুডিউ সরকারের উপর৷ সম্প্রতি, কানাডা জুড়ে মসজিদ ও সিনাগগের উপর হামলা বেড়ে চলেছে৷ তবে কানাডায় ধর্মের আধারে যে মেরুকরণ হয়েছে তা স্পষ্ট৷ এক সমীক্ষায় জানা গিয়েছে দেশের ৪২ শতাংশ লোক প্রস্তাবটির বিপক্ষে ভোট দিতে চায়৷
[আজিনামোটো, ধাতব রং ব্যবহার করায় চায়না টাউনে সতর্কিত ৩০ রেস্তোরাঁ]
সর্বশেষ খবর
-
একশোর বদলে পাঁচশোর নোটের টোপ! কমিশনের লোভে ব্যবসায়ী পেলেন সাদা কাগজের টুকরো
-
তৃণমূল জমানায় অবহেলা! দুর্যোগ-বিধ্বস্ত উত্তরবঙ্গকে স্বমহিমায় ফেরাতে আড়াইশো কোটি বরাদ্দ শুভেন্দুর
-
নিজের গড় রেজিনগরেই হারের ভয়! উপনির্বাচনে বাম-কংগ্রেস-তৃণমূল মহাজোট চাইছেন হুমায়ুন
-
আপত্তি শুধু ‘সেক্যুলার’ কংগ্রেসের! নিয়ম মেনে বন্দে মাতরম পুরোটা দাঁড়িয়ে সম্মান আবদুল্লাদের
-
নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থীই দিতে পারবে না তৃণমূল? সর্বদলীয় বৈঠকে গড়হাজিরায় উঠছে প্রশ্ন