সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি এদেশে তৈরি করোনা ভ্যাকসিন (COVID-19 Vaccine) কোভিশিল্ডের পাঁচ লক্ষ ডোজ কানাডাকে (Canada) পাঠিয়েছে ভারত (India)। এরপর আরও ১৫ লক্ষ ভ্যাকসিনের ডোজ সেখানে পাঠানো হবে। আর এই ভ্যাকসিন পাঠানোর জন্যই এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়ে সেদেশে টাঙানো হল বড় বিলবোর্ড। কানাডার গ্রেটার টরোন্টো (Greater Toronto) এলাকায় বিশালাকার ওই বিলবোর্ডটি রয়েছে।
চলতি বছরের ২০ জানুয়ারি থেকেই ভারতে তৈরি ভ্যাকসিন বিশ্বের বিভিন্ন দেশকে পাঠানো হয়েছে। কোনও দেশকে তা বিনামূল্যেই পাঠানো হয়েছে তো কোনও দেশের কাছে তা বিক্রি করা হয়েছে। ইতিমধ্যে ভ্যাকসিনের ৪ কোটি ৮১ লক্ষ ডোজ বিশ্বের বিভিন্ন দেশকে পাঠিয়েছে ভারত। এরপর ৪ মার্চ অ্যাস্ট্রাজেনকার ভ্যাকসিনকে সেদেশে ব্যবহারের অনুমতি দেয় কানাডা প্রশাসন। তারপরই ভারতের তরফ থেকে পাঁচ লক্ষ ভ্যাকসিনের ডোজ পাঠানো হয়। এই প্রসঙ্গে ওকভিলের সাংসদ অনিতা আনন্দ ভারতকে ধন্যবাদ জানিয়ে সেকথা ঘোষণাও করেন।
[আরও পড়ুন: দলাই লামার উত্তরসূরি নির্বাচনে নাক গলানো বন্ধ করুক চিন, হুঁশিয়ারি আমেরিকার]
আর এবার মোদিকে ধন্যবাদ জানিয়ে গ্রেটার টরোন্টোতে টাঙানো হল বিলবোর্ড। তাতে লেখা, “কানাডাকে ভ্যাকসিন দেওয়ার জন্য ভারত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অসংখ্য ধন্যবাদ। দু-দেশের এই বন্ধুত্বের সম্পর্ক আরও দৃঢ় হোক।”
এদিকে, কয়েকদিন আগেই করোনার টিকা নিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি। আর এদিন করোনার টিকা নিলেন প্রধানমন্ত্রীর মা হীরাবেন। খোদ প্রধানমন্ত্রী টুইট করে সেকথা জানিয়েছেন। সেই সঙ্গে তিনি লেখেন, “আমার মা আজ করোনা ভ্যাকসিনের প্রথম ডোজটি নিলেন। আপনারাও আশপাশের লোকজনকে টিকা নেওয়ার ব্যাপারে উৎসাহিত করুন।”
Happy to share that my mother has taken the first dose of the COVID-19 vaccine today. I urge everyone to help and motivate people around you who are eligible to take the vaccine.
— Narendra Modi (@narendramodi) March 11, 2021
[আরও পড়ুন: বন্দুকের সামনে বুক পেতে দাঁড়ালেন সন্ন্যাসিনী, হৃদয় মোচরানো মায়ানমারের ছবি ভাইরাল]
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক