সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্ত্রাসজর্জর আফগানিস্তানে আবারও ঝরল রক্ত৷ বৃহস্পতিবার একটি ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল পার্বত্য দেশটির হেলমন্দ প্রদেশ৷ আফগান সংবাদমাধ্যম সূত্রে খবর, লস্কর গাহ শহরের একটি ব্যাঙ্কের সামনে গাড়ি বোমা বিস্ফোরণ ঘটায় এক আত্মঘাতী জঙ্গি৷ ওই হামলায় মৃত্যু হয়েছে কমপক্ষে ২০ জনের৷ আহত প্রায় ৫০ জনেরও বেশি৷
[বেনজির ভুট্টোর লাগামহীন যৌনজীবনের গোপন তথ্য ফাঁস]
ওমর জোয়াক নামের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, নিউ কাবুল ব্যাঙ্কের সামনে বিস্ফোরণটি ঘটে৷ ওই হামলায় বেশ কয়েকজন ব্যাঙ্ক আধিকারিক-সহ মৃত্যু হয়েছে নিরাপত্তারক্ষী ও পথচারীদের৷ ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে বিশাল পুলিশবাহিনী ও আফগান সেনার দল৷ এছাড়াও এলাকায় তল্লাশি চালাচ্ছে বম্ব স্কোয়াড৷ এখনও পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন৷ তবে এই হামলার নেপথ্যে তালিবান ও আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের হাত থাকতে পারে বলে মনে করা হচ্ছে৷ উল্লেখ্য, গতমাসেই গারদেজ শহরের একটি ব্যাঙ্কে হামলা চালায় জঙ্গিরা৷ ওই ঘটনায় মৃত্যু হয়েছিল তিন জনের৷
[ধর্ম পালটাতে বাধ্য করায় পাকিস্তান ছাড়ছেন হিন্দুরা]
উল্লেখ্য, এপ্রিল মাসে ন্যাটো ও আফগান সেনার বিরুদ্ধে ‘অপারেশন মনসৌরি’ ঘোষণা করেছিল তালিবান৷এই অপারেশনের মূল উদ্দেশ্য হচ্ছে আফগানিস্তানে থাকা ন্যাটো ও বিদেশি সৈন্যদের উপর হামলা চালানো৷ তাদের সামরিক ও কৌশলগত ভাবে বিপর্যস্ত করা৷ এবং এর জন্য গেরিলা যুদ্ধও চালানো হবে৷ শেষ বিদেশি সৈন্য থাকা পর্যন্ত এই যুদ্ধ চলবে বলে হুঙ্কার দিয়েছিল তালিবান৷ তারপরই ক্রমশ বৃদ্ধি পায় তালিবান জঙ্গিদের হামলা৷প্রসঙ্গত, এই মুহূর্তে আফগানিস্তানে তালিবান ও ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াই করছে প্রায় ৮,৪০০ মার্কিন সেনা ও ৫০০০ ন্যাটো সৈন্য৷ উল্লেখ্য, চলতি মাসের শুরুতেই আইএস জঙ্গিদের নিশানা করে আফগানিস্তানে বিশ্বের সবথেকে বড় অ-পারমানবিক বোমার হামলা চালায় আমেরিকা৷ ওই হামলায় মারা পরে প্রায় ১০০ জন আইএস জঙ্গি৷
[বেনজির ভুট্টোর লাগামহীন যৌনজীবনের গোপন তথ্য ফাঁস]
সর্বশেষ খবর
-
৫৪ ফুটের দোসা, ১৪ টনের বিরিয়ানি! গিনেসবুকে নাম তোলা ভারতের এই ৬ ডিশ চেখেছেন?
-
ন’বছর পর শ্রীলঙ্কায় টেস্ট খেলতে যাচ্ছে টিম ইন্ডিয়া, কবে কোথায় ম্যাচ?
-
‘মহামারির আকার নিয়েছে প্রতারণা’ , সাইবার সহায়তা কেন্দ্র চালু করে শুভেন্দুর অ্যাকশন শুরু!
-
পেটে ২ মিলিয়ন ব্যারেল তেল, হরমুজে ভারতীয় জাহাজে গোলাবর্ষণ! সমুদ্রেই সলিল সমাধি?
-
বর্ষায় সংক্রমণ পিছু ছাড়ছে না? এই ৮ লক্ষণ হতে পারে দুর্বল ইমিউনিটির ইঙ্গিত