Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২ জুলাই ২০২৬

জন্মদিনেও সেঞ্চুরি! জোড়া কেক কাটলেন যমজ বোন

সেঞ্চুরি পেরিয়েও অপরাজিতা...

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২০, ২০১৭, ১০:১৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২০, ২০১৭, ১০:১৯

options
link
জন্মদিনেও সেঞ্চুরি! জোড়া কেক কাটলেন যমজ বোন zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ঠিক যেন মিরর ইমেজ’৷ চোখ, নাক, মুখ, হাসি… সবই অবিকল এক৷ তবে একজনের চোখে চশমা৷ অন্যজনের নেই৷ আপাতত এটাই যেন দু’জনের শনাক্তকরণের চিহ্ন৷ যদিও জন্মদিন উপলক্ষে তোলা ছবিতে চশমার পৃথকীকরণ চিহ্নও নেই৷ রয়েছে শুধু পোশাকের রঙের ফারাক৷ এক-আধ বছর নয়৷ যমজ দুই বোন এমনভাবেই উদযাপন করতে চলেছেন তাঁদের একশো বছরের জন্মদিনের অনুষ্ঠান৷

Untitled-1

Advertisement

মার্লিয়া পিগনাটোন পন্টিন ও পাওলিনা পিগনাটোন পান্ডলফি৷ ব্রাজিলের বাসিন্দা এই দুই যমজ বোন একসঙ্গে রেকর্ড গড়তে চলেছেন৷ তাঁরাই বিশ্বের প্রথম যমজ, যাঁরা ছুঁতে চলেছেন একশো বছরের মাইলস্টোন৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

[অনলাইনে রমরমিয়ে চলছিল মধুচক্রের ব্যবসা, শেষে পুলিশের জালে বিজেপি নেতা]

আগামী ২৪ তারিখ তাঁদের একশোতম জন্মদিন৷ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এই জোড়া জন্মদিনের সেলিব্রেশন৷ আর তাই কখনও হাত ধরাধরি করে তো কখনও পাশাপাশি হাসি মুখে বসে ছবি তুলছেন দুই বোন৷ সেই ছবি পৌঁছে গিয়েছে সংবাদ মাধ্যমে৷

Untitled-2

জন্মদিনের উৎসবে দু’জনের পরনেই জড়ুয়া পোশাক৷ তবে একজনেরটা গোলাপি তো অন্যজন পরেছেন হালকা আকাশি পোশাক৷ শুধু জামাই নয়, সেই সঙ্গে ফুলের মুকুট, গলার হার সবই পারফেক্ট ম্যাচ৷ এইভাবে একসঙ্গে জন্মদিনের কেকও কাটবেন তাঁরা৷ আর তাঁদের জন্মদিনের গোটা সেলিব্রেশনটা স্মরণীয় করে রাখতে ছবি তুলেছেন ক্যামিলা লিমা৷ এই চিত্রগ্রাহকের অনুরোধেই একশো বছর উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছেন যমজ দুই বোন৷

[ধর্ষণ করতে আসা যুবকের পুরষাঙ্গই কেটে নিলেন মহিলা!]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.