সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঝকঝকে রুপোর মুদ্রা। ওজন ১০০ গ্রামের মতো। আর সেখানেই মুদ্রিত ভগবান শ্রীকৃষ্ণের প্রতিকৃতি। অভিনব, সে বিষয়ে সন্দেহ নেই। তবে এ মুদ্রা ভারতের নয়। শ্রীকৃষ্ণকে ভালবেসে এরকম অভিনব মুদ্রা আনছে আফ্রিকার চাদ প্রজাতন্ত্র।
[ যোগীর রাজ্যে শিশুমৃত্যুর ঘটনা ‘গণহত্যা’, শিব সেনার কোপে বিজেপি ]
বালক কৃষ্ণই হোক বা প্রেমিক কৃষ্ণ, নন্দলালা হোক বা গীতার তুখড় রাজনৈতিক নেতা কৃষ্ণ- ভারতের প্রতি কোণে কোণে তাঁকে স্মরণ করা হয় শ্রদ্ধায় সম্ভ্রমে। হাজার হাজার বছর ধরে এই পরমপুরুষের আরাধনা করছেন প্রায় প্রতিটি ভারতবাসী। তাঁর রাজনৈতিক আদর্শ পাথেয় হয়েছে দেশবাসীর। তাই ঘটা করে জন্মাষ্টমী পালন হয় দেশের প্রতিটি অঞ্চলে। রাজ্যে, প্রাদেশিকতার সীমানায় কৃষ্ণ আবদ্ধ নন। দেশের সীমানাও যে তিনি ছাড়িয়ে গিয়েছেন তার প্রমাণও মিলেছে। উর্দু সাহিত্যে কৃষ্ণের অনুষঙ্গ উঠে এসেছে। আর এবার তো আফ্রিকার দেশে কৃষ্ণের প্রতিকৃতি সম্বলিত মুদ্রাই চালু হতে চলেছে।
[ মেয়েদের সম্মান বাঁচাতে এবার আসরে ‘বিপত্তারিণী ব্লুটুথ’ ]
জানা যাচ্ছে, ভারতীয় সংস্কৃতি নিয়ে আফ্রিকার মানুষদের দারুণ আগ্রহ। এর আগে ২০১৩ সালে আইভরি কোস্টের বিভিন্ন অংশে ভগবান গণেশকে ‘থিম’ করে মুদ্রা আনা হয়েছিল। তা ব্যাপক জনপ্রিয়তাও পেয়েছিল। ঠিক তার পরের বছর ভেঙ্কটেশ্বরের মূর্তি সম্বলিত হয় মুদ্রা প্রকাশ করা হয়, মুদ্রায় আনা হয় লক্ষ্মীমূর্তিরও। তাও তুমুল জনপ্রিয় হয়। আর তারপরই ভগবান কৃষ্ণের প্রতিকৃতি দিয়ে মুদ্রা আনার ভাবনা। যার নকশা করেছেন অশোক গোয়েল।
[ সীমান্তে উড়ল সবথেকে বড় পতাকা, তেরঙ্গা আলোর সাজ হাওড়া স্টেশনেও ]
আফ্রিকায় ৫০০ টিরও বেশি এই ধরনের মুদ্রা আনা হবে। যার মধ্যে ২৫১টি বিক্রি হবে ভারতীয় বাজারে। অনলাইনেই (www.headytail.com ) কিনতে পারবেন ভারতীয় ক্রেতারা। মোটামুটি দাম ২৫ হাজারের কাছাকাছি। এছাড়া থাকবে শিপিং চার্জ। তবে ভারতে বন্দিত পুরুষোত্তম যেভাবে আফ্রিকার মাটিতে এত হাজার বছর পরেও জনপ্রিয়তার শিখরে, তার তুলনা মেলা ভার।
সর্বশেষ খবর
-
ভারত থেকে বিপুল আয় ট্রাম্পের সংস্থার, গুরুগ্রাম যেন মার্কিন প্রেসিডেন্টের টাকার খনি!
-
শুরুতেই ডার্বি, ঘোষিত ডুরান্ডের পূর্ণাঙ্গ সূচি, মোহনবাগান-ইস্টবেঙ্গলের বাকি ম্যাচ কবে-কোথায়?
-
মেসিকে চিঠি লিখে আজ মাঠে আট বছরের খুদে সমর্থক, কীভাবে হল স্বপ্নপূরণ?
-
নাগরিকদের ‘দাস’ বানানোর চেষ্টা! সরকার বিরোধিতার জন্য নির্বাসিত করা অগণতান্ত্রিক, বলছে বম্বে হাই কোর্ট
-
গিরিখাতে পড়ল যাত্রীবাহী বাস, পাকিস্তানে গতির বলি অন্তত ৪০