Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ১৫ জুন ২০২৬

চা বিক্রি করেই বর্ষসেরা বিজনেস উওম্যান এই ভারতীয় তরুণী

মশলা চা এবং আয়ুর্বেদিক চায়ে মজেই নেশাকে পেশা হিসাবে বেছে নিয়েছিলেন অস্ট্রেলিয়ার ভারতীয় বংশোদ্ভূত উপমা ভিড়ডি৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৩, ২০১৬, ২০:২৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৩, ২০১৬, ২০:২৮

options
link
চা বিক্রি করেই বর্ষসেরা বিজনেস উওম্যান এই ভারতীয় তরুণী zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পেশায় তিনি একজন আইনজীবী৷ কিন্তু ঠাকুরদার শেখানো চা খাওয়া তাঁর বড্ড পছন্দের৷ মশলা চা এবং আয়ুর্বেদিক চায়ে মজেই নেশাকে পেশা হিসাবে বেছে নিয়েছিলেন অস্ট্রেলিয়ার ভারতীয় বংশোদ্ভূত উপমা ভিড়ডি৷ সেদেশের মানুষকে ভারতীয় চায়ের মজা চাখিয়েই চলতি বছরের সেরা বিজনেস উওম্যানের খেতাব জিতে নিয়েছিলেন ২৬ বছরের এই তরুণী৷

অস্ট্রেলিয়ার মানুষকে ভারতীয় ভঙ্গিতে চা খাওয়ান তিনি৷ আর এতে বেশ মজাও পান৷ তাঁর হাতের ছোঁয়ায় চা যে সেদেশে এক শিল্পের পর্যায়ে পৌঁছে গিয়েছে তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না৷ আয়ুর্বেদিক চা তাঁর ক্যাফের স্পেশ্যালিটি৷ কেবলমাত্র ভালবাসা, অর্থ এবং সাফল্য নয়, উপমার ক্যাফে ভারতীয় সংস্কৃতিকে বিশ্বের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এক অভিনব উদ্যোগ৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.