সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সস্তায় সরঞ্জাম বিক্রির ক্ষেত্রে প্রায় প্রবাদের জায়গায় পৌঁছে গিয়েছে চিন৷ বিশ্ববাজারের অধিকাংশটাই তারা দখল করেছে সস্তার জোরেই৷ কিন্তু এই ইউএসপি বোধহয় আর থাকছে না৷ দেশের অভ্যন্তরীণ সমস্যার কারণেই এবার বাড়তে চলেছে চিনা দ্রব্যের দাম৷
বিশ্ববাজারে চিনা দ্রব্যকে ছড়িয়ে দিতে সস্তা করার যে প্রক্রিয়া নিয়েছিল চিন, সে সিদ্ধান্ত একরকম বুমেরাং হয়েছে সে দেশের শিল্পে৷ বিশ্বজোড়া বাজার ছেয়ে ফেললেও দেশের শিল্পের অন্দরমহল বেশ ক্ষতিগ্রস্তই হয়েছে এর জেরে৷ কেননা দাম কমাতে কমাতে একেবারে সীমান্তে পৌঁছে গিয়েছে সে দেশের প্রধান সংস্থাগুলি৷ একদিকে কাঁচামালের দামবৃদ্ধি, অন্যদিকে চাহিদা পড়তি হওয়ার ফলে সংকটে পড়েছে চিনা সংস্থাগুলি৷ নানাভাবে জিনিস সস্তা করার প্রক্রিয়া বজায় রেখেছে সংস্থাগুলি৷ কর্মী ছাঁটাই থেকে শুরু করে সংস্থায় অটোমেশন প্রক্রিয়া চালু-কোনওকিছুই বাদ রাখা হয়নি৷ কিন্তু একেবারে দেওয়ালে পিঠ ঠেকায় এবার উল্টো পথে হাঁটা শুরু করেছে চিনা সংস্থাগুলি৷ বাধ্য হয়েই এবার দাম বাড়াতে চলেছে তারা৷ এ সিদ্ধান্তের কথা ঘোষণাও করে দিয়েছে শীর্ষ চিনা সংস্থাগুলি৷ ফলে বিশ্ববাজারে আর তেমন সস্তা চিনা দ্রব্য আর মেলা সম্ভব নয়৷
তবে বিভিন্ন দেশের সঙ্গে চিনের কূটনৈতিক সম্পর্কের অবনতিও যে এই সংকটের মূলে এমনটাই মনে করছে অনেকে৷ যেমন ভারতও চিনের সঙ্গে লেনদেনে লাগাম টানার পরিকল্পনা নিয়েছে৷ ঘরে-বাইরে সমস্যার মুখে পড়েই সস্তায় জিনিস দেওয়ার পথ থেকে সরতে হচ্ছে চিনকে৷ তাদের এই সিদ্ধান্তে বিশ্ববাজারেও বড়সড় প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে৷
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ