সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অরল্যান্ডোর ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি আমেরিকা৷ এরই মাঝে ফের রক্তের ছবি, মৃত্যুর ছবি৷ এবার ছবি কম্পিউটারের পর্দায়, ছবি হাতের মুঠোয় থাকা মোবাইল ফোনে৷ তাও আবার ‘লাইভ’৷
বুধবার৷ রাত তখন প্রায় পৌনে ন’টা৷ ফেসবুকে লাইভ ভিডিও মেসেজ পাঠানোর জন্য ভিডিও মেসেজ রেকর্ড করাচ্ছিলেন আন্তোনিও পারকিনস৷ রাস্তায় দাঁড়িয়ে হাতের মোবাইল ক্যামেরার সামনে দাঁড়িয়ে তুলছিলেন ছবি৷ তখনই আন্তোনিওকে লক্ষ্য করে গুলি ছোড়ে আততায়ী৷ গুলি লাগে আন্তোনিওর মাথা আর ঘাড়ে৷ আর নিজের ছবি তোলার সঙ্গে সঙ্গেই অজ্ঞাতে নিজের আততায়ীর ছবিও তুলে ফেললেন তিনি৷
যদিও ছবিতে ততটা স্পষ্টভাবে বোঝা যায়নি আততায়ীর মুখ৷ কারণ গুলি লাগার পরেই মাটিতে পড়ে যান আন্তোনিও৷ হাত থেকে পড়ে যায় তাঁর মোবাইল ফোনটিও৷ আশপাশে কিছুটা অন্ধকারও ছিল৷ তবে লাইভ ক্যামেরার উল্টোদিকে, কম্পিউটারের সামনে বসে থাকা বন্ধুরা শুনতে পাচ্ছিলেন ঘটনার পরবর্তী সময়ের শব্দও৷ পাশ থেকে লোকজন চিৎকার করে ওঠেন ‘হে ভগবান!’
ঘটনাস্থলেই মৃত্যু হয় বছর আঠাশের ওই তরুণের৷ পুলিশ জানিয়েছে একটি অসামাজিক গোষ্ঠীর সদস্য ছিল আন্তোনিও পারকিনস৷ তবে তাঁর ঘনিষ্ঠরা জানিয়েছেন, দল ছেড়ে দিয়েছিলেন তিনি৷ এমনকী হয়তো তাঁকে ভুল করেও হত্যা করতে পারে আততায়ী এমনটাই মনে করছেন তাঁর বন্ধুরা৷ ঘটনাটি গত বুধবারের হলেও শিকাগো পুলিশ সূত্রে তা প্রকাশ করা হয়েছে কয়েকদিন পরেই৷
গত মার্চ মাসেও প্রায় এমনই একটি দৃশ্য ধরা পড়েছিল লাইভ ক্যামেরায়৷ লাইভ শুটিংয়ের সময় বছর ৩১-এর এক ব্যক্তিকে গুলি করা হয়৷ পরে অবশ্য তিনি বেঁচে যান৷ শিকাগো পুলিশের দেওয়া হিসাব অনুযায়ী এই বছর ইতিমধ্যে অন্তত ২৬৯ জন খুন হয়েছেন শিকাগো শহরেই৷ এর মধ্যে পারকিনসের মৃত্যুর দিনেই গুলিবিদ্ধ হয়েছেন ১৩ জন৷ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও সম্প্রতি বলেছেন, দেশের অস্ত্র আইনে বদল না আনা হলে, সকলের হাতে সহজেই অস্ত্র পৌঁছে যাবে এবং এই ধরনের হত্যা লীলা বন্ধ করা সম্ভব হবে না৷
সর্বশেষ খবর
-
যুদ্ধ আবহে চরমে জ্বালানি-জ্বালা! ‘২০৪৭-এ বিকশিত ভারত গড়বই’, লালকেল্লায় ‘আত্মনির্ভরতা’র বার্তা মোদির
-
‘কর্মযোগ’ ও ‘স্বাধীনতা’-র ধারণা দিয়েছিলেন ঋষি অরবিন্দ
-
‘তেল পাবেন না, গ্যাস পাবেন না, মানুষকে ভয় দেখিয়েই আনন্দ’, লালকেল্লায় বিরোধীদের বিঁধলেন মোদি
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর