সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনুপ্রবেশ নিয়ে ট্রাম্পের ‘জিরো টলারেন্স’ নীতির জের। আমেরিকার অস্থায়ী শিবিরে ‘বন্দি’ শতাধিক ভারতীয় শিশু। অস্থায়ী শিবিরগুলিতে অন্যান্য শরণার্থীদের ছেলে-মেয়ের সঙ্গে রয়েছে ওই শিশুরা।
মেক্সিকো দিয়ে আমেরিকায় ঢুকে সীমান্তরক্ষী বাহিনীর হাতে ধরা পড়েছেন বেশ কয়েকজন ভারতীয় শরণার্থী। তারপর তাঁদের নিয়ে যাওয়া হয় ডিটেনশন সেন্টারে। প্রশাসনিক সূত্রে খবর, ৫২ জন ভারতীয় ওরেগনের ডিটেনশন সেন্টারে রয়েছেন, আর ৪০ থেকে ৪৫ জন রয়েছেন নিউ মেক্সিকোর শিবিরে। শরণার্থীদের মধ্যে বেশিরভাগই শিখ ও খ্রিস্টান। ট্রাম্পের নয়া অভিবাসন নীতি অনুযায়ী তাঁদের সন্তানদের আলাদা করে রাখা হয়েছে। ভারতীয় দূতাবাস জানিয়েছে, ওরেগন সেন্টারে গিয়ে ভারতীয় বন্দিদের সঙ্গে দেখা করেছেন কনস্যুলেটের আধিকারিকরা। শীঘ্রই আধিকারিকরা নিউ মেক্সিকোর শিবিরেও যাবেন। গোটা বিষয়টির উপর নজর রাখা হচ্ছে।
[বাড়ছে ক্ষুধার্ত মানুষের সংখ্যা, রাষ্ট্রসংঘের রিপোর্টে উদ্বেগ]
জানা গিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির জেরে মা-বাবার কাছছাড়া প্রায় দু’হাজারের বেশি শরণার্থী শিশু। আপাতত অস্থায়ী শিবিরে বন্দি রয়েছে তারা। আইনের গেরোয় মুক্তির নিশ্চয়তা নেই। এদিকে ভারতীয় শরণার্থীদের বিরুদ্ধে চলা অনুপ্রবেশ মামলা এখনও চলছে। ফলে তাঁদের ভবিষ্যৎ নিয়ে রয়েছে প্রশ্নচিহ্ন। এদিকে বন্দি ভারতীয়দের মধ্যে অধিকাংশই ইংরাজি বোঝেন না। ফলে দোভাষীর মাধ্যমে কথাবার্তা চালাতে হচ্ছে। সমস্ত পরিস্থিতির উপর নজর রাখলেও বিশেষ কিছু করতে পারছে না ভারতীয় দূতাবাস। পাশাপাশি আমেরিকায় শরণার্থী তকমা পেতে অনেকেই পরিচয় সংক্রান্ত নথি পুড়িয়ে ফেলেছেন। ফলে তাঁদের নাগরিকত্ব প্রমাণ করা কঠিন হয়ে পড়েছে।
উল্লেখ্য, প্রেসিডেন্ট ট্রাম্পের শরণার্থী নীতি নিয়ে আমেরিকায় দেখা দিয়েছে বিতর্ক। অভিযোগ, ডিটেনশন সেন্টারে শরণার্থী শিশুদের অমানবিক পরিবেশে রাখা হয়েছে। মেক্সিকোর এক শরণার্থী জনের দাবি, সেখানে নির্যাতন থেকে শুরু করে মারপিট সবই চলে। এমনকী অনেক সময় নিষিদ্ধ মাদককে ওষুধ বলে খাইয়ে দেওয়া হয়। এই কেন্দ্রের বিরুদ্ধে আপাতত আদালতে মামলা লড়ছেন তিনি। জন একা নন, এমন বহু মানুষ রয়েছে যাঁরা এই ডিটেনশন কেন্দ্রগুলির বিরুদ্ধে মামলা করেছেন। এই ব্যবস্থা তুলে দেওয়ার দাবিতেও বহু মামলা হয়েছে। সরকারি পরিসংখ্যান বলছে, বর্তমানে আমেরিকার একশোরও বেশি এমন কেন্দ্র রয়েছে। আর তাতে বন্দি ১১ হাজারেরও বেশি নাবালক।
[জঙ্গি নিকেশে এবার কি পাকিস্তানে ঢুকতে চলেছে মার্কিন সেনা?]
সর্বশেষ খবর
-
কাচ বসানো বালা পরিয়ে বৃদ্ধার ৫০ লক্ষের হিরের গয়না হাতিয়ে পালায় আয়া! কী হল তারপর?
-
চুলের মুঠি ধরে মার! কলেজ প্রজেক্টের ছবি তুলতে গিয়ে হেনস্থার শিকার ৪ ছাত্রী
-
বাবা-ছেলেকে অপহরণ করে ১০ লক্ষ মুক্তিপণ দাবি! ধৃত ৩
-
নদীর চড় দখল করে বেআইনি নির্মাণ! ক্রমেই বাড়ছে হড়পা বানের আশঙ্কা
-
মণিপুরে অসম রাইফেলসের কনভয়ে বড়সড় হামলা! শহিদ ২ জওয়ান