সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের পূর্ব সীমান্তে ফের একবার তৎপরতা শুরু করেছে প্রতিবেশী দেশ চিন। সম্প্রতি লাসা এবং নিয়াংচি-র মধ্যে একটি নয়া এক্সপ্রেসওয়ে চালু করল বেজিং। যা কিনা আবার ভারতের অরুণাচল প্রদেশের একদম কাছাকাছি। আর এতেই সিঁদুরে মেঘ দেখছেন কূটনীতিকরা। কারণ তাঁদের মতে, ভারতের দিকে সীমান্তে যত দ্রুত সম্ভব ট্যাঙ্ক থেকে শুরু করে হাউৎজার কামান ও সেনা মোতায়েন করা যায় এটাই এখন চিনের অন্যতম লক্ষ্য। আর তাই এই এক্সপ্রেসওয়ে চালু করা হয়েছে।
[এবার কানাডায় ‘জঙ্গি’ হামলা, দুষ্কৃতীর ভ্যান পিষে দিল পুলিশের গাড়ি]
জানা গিয়েছে, নয়া এই এক্সপ্রেসওয়েটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় ৫.৮ বিলিয়ন ডলার। তিব্বতের রাজধানী লাসা থেকে নিংচি পর্যন্ত গিয়েছে এটি। চিনের সরকারি সংবাদমাধ্যম জিনহুয়ার প্রকাশিত খবরে বলা হয়েছে, ৮০ কিলোমিটার প্রতি ঘণ্টায় গাড়ি চালানো যাবে এখানে। লাসা ও নিংচি তিব্বতের দুই শহরই পর্যটকদের কাছে ভীষণই জনপ্রিয়। ৪০৯ কিলোমিটার লম্বা ওই টোল-ফ্রি এক্সপ্রেসওয়ের ফলে দুই শহরের মধ্যে যাত্রার সময়ও কমে যাচ্ছে অনেকটাই। আট ঘণ্টা থেকে তা কমে দাঁড়াল পাঁচ ঘণ্টায়।
[মার্কিন-আফগান সেনার যৌথ অভিযানে খতম ২২ পাক ও আইএস জঙ্গি]
বহুদিন ধরেই ভারত ও চিনের মধ্যে সীমান্ত নিয়ে ঝামেলা চলছে। দু’দেশের সীমান্তের প্রায় ৩৪৮৮ কিলোমিটার এলাকাকে ঘিরেই মূলত এই অশান্তি। ১৯৬২ সালে ভারত-চিন যুদ্ধের পরে ‘আকসাই চিন’কে নিজেদের বলে দাবি করে সেখানে ঘাঁটি গাড়ে ভারতের প্রতিবেশী দেশটি। উলটোদিকে, একাধিকবার অরুণাচল প্রদেশকে নিজেদের বলে দাবি করে এসেছে চিন। সে দেশের কাছে ওটা ‘দক্ষিণ তিব্বত’। এর আগে একাধিকবার এরকম ঘটনা ঘটেছে যে, ম্যাপ প্রকাশ করে অরুণাচল প্রদেশকে নিজেদের দাবি করেছে চিন। শুধু তাই নয়, ডোকলাম ইস্যুও যেন এখনও মিটেও মিটছে না। প্রতিবছর চিনের ‘ন্যাশনাল ডে’ উপলক্ষে ভারতীয় ও চিনা সেনাবাহিনীর মধ্যে বিপিএম বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় ৪ হাজার কিমি ভারত-চিন সীমান্তের পাঁচটি জায়গায় মিলিত হন দুই সেনার প্রতিনিধিরা। এবছর রবিবার ওই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে প্রথা ভেঙে এবার বাতিল হল ওই বৈঠক।প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, ডোকলামে ভারতের কড়া অবস্থানে সেনা প্রত্যাহার করলেও ফুঁসছে লালফৌজ। তাই বিপিএম বৈঠক বাতিল করে কৌশলে ভারতকে বার্তা দিল ড্রাগনের দেশ।
[ডোকলামের জের, ভারতীয় সেনার সঙ্গে বৈঠক বাতিল লালফৌজের]
সর্বশেষ খবর
-
বিশ্বকাপের সেরা গোল! মেসিদের ভয় ধরিয়ে গ্যালারিতে কার উষ্ণ আদরে কেপ ভার্দের তারকা?
-
সরকারের উন্নয়নযজ্ঞে শামিল হওয়ার বার্তা, হাওড়া জেলা পরিষদে এবার নয়া সভাধিপতি ও সহকারী সভাধিপতি
-
পালাবদল হতেই আন্দোলনের পথ ছাড়ল কুড়মিরা, রেল-সড়ক অবরোধ থেকে সরে আমন্ত্রণ মুখ্যমন্ত্রীকে
-
বিনা যুদ্ধে নাহি দিব… হেরেও অমলিন থাকবে ভোজিনহাদের রূপকথা, কষ্টের জয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা
-
নির্দল থেকে চেয়ারম্যান পদে! তৃণমূলের সমর্থনে কামারহাটির পুরপ্রধান লকেটের দাদা