সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত বিরোধিতায় চিনের পূর্ণ সমর্থন তাদের সঙ্গে আছে, এই মর্মেই প্রচার চলেছিল চিনের সংবাদমাধ্যমে৷ কিন্ত চিন জানাল এরকম কোনও কথা তাদের তরফে জানানো হয়নি৷
উরি হামলার পর থেকেই ভারতের বিরুদ্ধে আক্রমণ শানানোর ক্ষেত্রে চিনকে একরকম পাশেই ধরে রেখেছিল পাকিস্তান৷ এনএসজি প্রক্রিয়ায় পাকিস্তানকে চিনের ক্রমাগত সমর্থন জোগানোর জেরেই এলিট পরমাণু ক্লাবে প্রবেশ করতে পারেনি ভারত৷ সেই প্রেক্ষিতেই ভারত বিরোধিতায় চিনকে পাশে পাবে এমনটা ধরেই রেখেছিল পাকিস্তান৷ এমনকি চিনের পূর্ণ সমর্থনের আশ্বাসও শোনা গিয়েছিল পাকিস্তানের মুখে৷ কিন্তু কার্যত চিন তা অস্বীকার করল৷ চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র জানিয়ে দিলেন, যে সমর্থনের কথা বলা হচ্ছে তা চিন বলেনি৷
কাশ্মীর ইস্যুতে চিন পাকিস্তানকে সমর্থন জানিয়েছিল৷ সে অবস্থানে এখনও অনড় চিন৷ কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে যে ঐতিহাসিক দ্বন্দ্ব আছে তাতে পাকিস্তানের পক্ষ নিয়েই সওয়াল করবে চিন৷ চিনের মতে, পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে সেখানে শান্তি ফিরে আসুক এটাই কাম্য তাদের৷ কিন্তু তার মানে এই নয়, যে কোনও ইস্যুতে পাকিস্তানের ভারত বিরোধিতায় তাদের পাশে দাঁড়াবে চিন৷ বিশেষত উরি হামলার পর ভারত-পাক বিরোধের যে আবহ তৈরি হয়েছে তা থেকে নিজেদের দূরত্ব বাড়াতেই চাইছে চিন৷ এদিনের বিবৃতিতে সে ইঙ্গিতই স্পষ্ট করল চিনা বিদেশমন্ত্রক৷
এই নিয়ে দ্বিতীয়বার পাকিস্তানের মন্তব্যের বিরোধিতা করল চিন৷ ইতিমধ্যেই পাকিস্তানকে সন্ত্রাসবাদী রাষ্ট্র প্রমাণ করতে বিল পেশ হয়েছে মার্কিন কংগ্রেসে৷ প্রত্যাশিতভাবেই আন্তর্জাতিক মহলে বিভিন্ন দেশের পারস্পরিক সম্পর্কের ভরকেন্দ্রগুলি নড়তে শুরু করেছে৷ আর তাই সন্ত্রাস প্রশ্নে পাকিস্তানের সঙ্গে খানিকটা দূরত্বই বজায় রাখল চিন৷
সর্বশেষ খবর
-
ঋতব্রতর ‘বিরোধী’ দলনেতা নির্বাচনকে চ্যালেঞ্জ করবে কালীঘাট? কল্যাণ বলছেন, ‘আদালতে প্রমাণ হবে’
-
নিজের রাজ্যের লিগেই অবিক্রীত রাহুল, আইপিএলে দারুণ ফর্ম সত্ত্বেও কেন এই অবস্থা?
-
প্রেমে প্রত্যাখ্যানের বদলা! অফিসে সহকর্মীদের সামনে তরুণীকে কুপিয়ে ‘খুন’ প্রাক্তন প্রেমিকের, প্রকাশ্যে ভিডিও
-
শুভেন্দুর পূর্ব মেদিনীপুর থেকে শুরু, প্রথম জেলা পরিষদ হাতছাড়া তৃণমূলের, পদ ছাড়লেন সভাধিপতি
-
সরকারি শিক্ষকরা প্রাইভেট টিউশন বন্ধ না করলে কড়া শাস্তি, নির্দেশিকা জারি শুভেন্দু সরকারের