সুকুমার সরকার, ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে বিরূপ মন্তব্য করার অভিযোগে কমেডি শো ‘মীরাক্কেল’র চ্যাম্পিয়ন বাংলাদেশের নাগরিক আবু হেনা রনির বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বাংলাদেশের জেলা নাটোরের সিংড়া উপজেলার থানায় তথ্যপ্রযুক্তি আইনে এই মামলাটি করেছেন শাসক দলের স্থানীয় একজন যুবলিগ নেতা।
[মার্কিন প্রযুক্তি চুরি করে বিশ্বজুড়ে ‘সাইবার অ্যাটাক’ হ্যাকারদের]
ওই মামলার প্রেক্ষিতে আবু হেনা রনি জানিয়েছেন, বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। এজন্যে তিনি ফেসবুকেও ক্ষমা চেয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি কক্সবাজার সফরে গিয়েছিলেন। সে সময় তিনি সমুদ্র সৈকতে খালি পায়ে হেঁটেছিলেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। এনিয়ে ‘বিরূপ’ মন্তব্য করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সিংড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, অভিযোগ আনা হয়েছে মীরাক্কেল চ্যাম্পিয়ন আবু হেনা রনির বিরুদ্ধে।
[যানজটের ক্লান্তি কাটাতে রাস্তাতেই যোগাসন এই মহিলার]
সর্বশেষ খবর
-
কাচ ঢাকা কালো গাড়িতে অভিষেক, ঝুলতে ঝুলতে যাতায়াত নিরাপত্তারক্ষীদের! ‘যুবরাজে’র বিরুদ্ধে এফআইআর
-
হেপাইটাইটিস বি পজিটিভ রোগীর ত্বকে সফল অস্ত্রোপচার, দেবেন মাহাত মেডিক্যালে অসাধ্যসাধন
-
জোড়া গোলে স্বপ্নের ফেরিওয়ালা কেন, শেষ ষোলোয় ইংল্যান্ড, বিশ্বকাপে কঙ্গোর রূপকথায় ইতি
-
অযোধ্যা পাহাড়ের হোটেলে গা ঢাকা দিয়েও হল না শেষরক্ষা, কীভাবে এসটিএফের জালে অদিতির স্বামী দেবরাজ?
-
খাস কলকাতায় নাবালিকাকে ‘গণধর্ষণ’, গ্রেপ্তার ২ অভিযুক্ত