বাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পশ্চিম অস্ট্রেলিয়ার কুবার পিডি। একটা আস্ত গ্রাম গড়ে উঠেছে মাটির তলায়। চমকে দেওয়ার মতোই এখানকার বাড়িঘর। এখানকার মানুষের জীবন চলছে মাটির তলায় থেকেই। আর যেমন তেমন করে নয়। রীতিমতো বিলাসবহুল ব্যাপারস্যাপার সেখানে। স্বাভাবিকভাবেই কুবার পিডি হয়ে উঠেছে অন্যতম জনপ্রিয় পর্যটনস্থল।

ওপর থেকে দেখতে আপাত দৃষ্টিতে বাড়িগুলো বেশ সাধারণ। কিন্তু ভিতরে প্রবেশ করলেই চক্ষু ছানাবড়া হতে বাধ্য আপনার। যে কোনও বড় হোটেলকে টেক্কা দিতে পারে এই গ্রামের বাড়িগুলো।

কুবার পিডি মূলত বিখ্যাত একানকার হোম ট্যুরিজমের জন্য। মাটির তলায় রাত্রি বাস করার অভিজ্ঞতা পেতে চান সব পর্যটকই। তাই ভিড় লেগেই থাকে এখানে। তবে বিনা অনুমতিতে এখানে প্রবেশ একেবারেই নিষিদ্ধ।

তাহলে? যাবেন নাকি একবার মাটির তলায় দিন কাটাতে?
সর্বশেষ খবর
-
ধোনির যোগ্য উত্তরসূরি হার্দিকই! তারকা অলরাউন্ডারের দলবদল নিয়ে মুখ খুলল সিএসকে
-
‘ফুটবল মহাকাব্য হলে, আপনি কর্ণ, যুদ্ধবিধ্বস্ত ক্রোয়েশিয়ার আলো’, লুকা মদ্রিচকে খোলা চিঠি
-
গোল করে নজির, বিশ্বকাপ স্বপ্নে এগোলেন রোনাল্ডো, ‘বন্ধু’র কাছে হেরে বিদায় মদ্রিচের
-
লাইফ বিগিনস অ্যাট ৪০… গোল করে বিশ্বকাপে জোড়া ইতিহাস রোনাল্ডোর
-
টিকিটাকায় ধরাশায়ী অস্ট্রিয়া, দুর্বার গতিতে বিশ্বকাপের শেষ ষোলোয় স্পেন