সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রূপান্তরকামীদের সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে সম্প্রতি পাকিস্তান একটি বিলের খসড়া এনেছে৷ অভিযোগ, ভারতীয় সংবিধান ১৯৭৩ থেকে হুবহু টুকে দিয়েছে পাকিস্তান৷
(জীবন বাজি রেখে কীভাবে শত্রুশিবিরে সার্জিক্যাল স্ট্রাইক করেছিলেন জওয়ানরা?)
গত ৯ জানুয়ারি পাক পার্লামেন্টে দ্য ট্রান্সজেন্ডার পার্সনস (প্রোটেকশন অফ রাইটস) বিলের খসড়া ২০১৭ পেশ করেছেন পিপিপি-র সেনেটর বাবর আওয়ান৷ খসড়াটি আপাতত হিউম্যান রাইটস কমিশনের সেনেট ফাংশনাল কমিটির কাছে পাঠানো হয়েছে৷ এক্সপ্রেস ট্রিবিউন-এর দাবি, খসড়ার প্রতিটা বক্তব্য হুবহু ভারতের কাছ থেকে টোকা৷ একমাত্র পরিবর্তন বলতে ‘ভারত’ নামগুলি পাল্টে ‘পাকিস্তান’ করে দেওয়া হয়েছে বিলে৷
(আফজল গুরুর চতুর্থ মৃত্যুবার্ষিকীতে থমথমে কাশ্মীর)
মানবাধিকার কমিশনের এক উচ্চপদস্থ কর্তা পাকিস্তানের এই কারচুপি ফাঁস করে দিয়ে বলেছেন, “খসড়ার প্রতিটি লাইন ভারতে পাশ হওয়া বিলের সঙ্গে মিলে যাচ্ছে৷” কিন্তু এই বক্তব্য মানতে নারাজ পাক প্রশাসন৷ তাদের হাস্যকর দাবি, আন্তর্জাতিক বিশেষজ্ঞদের দিয়ে এই বিলের খসড়া বানানো হয়েছে৷ এখানেই শেষ নয়, যাঁদের জন্য এই বিল আনার প্রস্তাব, সেই রূপান্তরকামীরাই সবচেয়ে বেশি এই বিলের বিরোধিতা করছেন৷ ইতিমধ্যেই বিলটির বিরুদ্ধে তাঁদের এক সংগঠন সুপ্রিম কোর্ট, পেশোয়ার ও লাহোর হাই কোর্টে যাওয়ারও সিদ্ধান্ত নিয়ে ফেলেছে৷ রূপান্তরকামীদের জন্য কাজ করে এমন একটি সংগঠনের সদস্য কামার নাসিম জানিয়েছেন, এই বিল রূপান্তরকামীদের বেঁচে থাকা আরও কঠিন করে দেবে৷
(মুসলিমদেরও ‘ভারত মাতা’র পুজো করা উচিত: মোহন ভাগবত)
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার