সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিলারি নাকি ট্রাম্প – এই প্রশ্নে গত কয়েক মাস ধরেই আলোড়িত হয়েছে গোটা বিশ্ব৷ এই মুহূর্তে চলছে সেই মহাযুদ্ধের গণনা৷ আর সেদিকেই তাকিয়ে গোটা বিশ্ব৷
এই মুহূর্তে মোটামুটি আটটি প্রদেশ দখলের ইঙ্গিত হিলারি ক্লিনটনের৷ কানেকটিকট, ম্যাসাচুসেটস, রোড আইল্যান্ড, নিউ জার্সির মতো প্রদেশগুলি ক্লিনচিট দিয়েছে হিলারিকেই৷ অন্যদিকে ভার্জিনিয়া, নর্থ ক্যারোলিনা, লুইসিয়ানাতে এগিয়ে আছেন ট্রাম্প৷ মিসিসিপিতেও জয়লাভ করেছেন তিনি৷ তবে সবার নজর ফ্লোরিডার মতো গুরুত্বপূর্ণ প্রদেশের দিকে৷ সেখানে ডেমোক্র্যাট প্রার্থীর থেকে খানিকটা হলেও এগিয়ে আছেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প৷ ফ্লোরিডার পরই নজর থাকবে পেনসিলভিনিয়ার দিকে৷ বলা যায়, এই গুরুত্বপূর্ণ প্রদেশগুলি যাঁর দখলে যাবে মোটামুটি মসনদ দখল কার্যত নিরঙ্কুশই হবে তাঁর৷
গণনার ট্রেন্ড অনুযায়ী, মার্কিন মুলুকের দক্ষিণ ও মধ্য ভাগের সংরক্ষণশীল প্রদেশগুলিতে বাজিমাত করছেন ট্রাম্প৷ অন্যদিকে মধ্যভাগের কিছু প্রদেশ-সহ পূর্ব মুলুকে আধিপত্য বেশি হিলারিরই৷ দেখা যাচ্ছে, জনগণের আবেগ হিলারির সঙ্গে থাকলেও ভোটের অঙ্কে অনেক ক্ষেত্রেই এগিয়ে আছেন ট্রাম্প৷ তাই হিলারির প্রতিই আস্থা রাখে মার্কিন মুলুক, নাকি চমকে দেন ট্রাম্প এখন সেদিকেই তাকিয়ে গোটা বিশ্ব৷
সর্বশেষ খবর
-
টানা অনশনে শারীরিক অবস্থার অবনতি! হাসপাতালে নিয়ে যাওয়া হল ঝাড়খণ্ডের ‘ওয়াংচুক’কে
-
চিনা মাঞ্জায় গলা কাটল বাইক আরোহী পুলিশ অফিসারের! মা ফ্লাইওভারে বাড়ল টহলদারি
-
ইন্দিরা হত্যাকারীর ছেলে লড়বেন পাঞ্জাব ভোটে! প্রার্থীতালিকা ঘোষণা অকালি দল ওয়ারিসের
-
কৌশিকী অমাবস্যায় তারাপীঠে তিনদিন মদ বিক্রি বন্ধ! মদের দোকান নিয়ে কী প্রস্তাব?
-
জমি-বাড়ি দখল করেছেন রেখা পাত্র! বিজেপি বিধায়কের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে নালিশ কেশবানন্দ মহারাজের