সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অন্তরঙ্গ ভালবাসা ও যৌনতাকে চার দেওয়ালের মধ্যে রাখতেই অভ্যস্ত সভ্য সমাজ। তবে মিলনের উত্তেজনা অনেক সময় আবেগের বেড়াজাল ভেঙে দেয়। আর তখনই নিজেকে সামলানো কঠিন হয়ে পড়ে। ফলে চার দেওয়ালের গোপন রতিসুখ জনসমক্ষে এসে পড়ে। যৌনমিলনের উত্তেজনা বাড়াতে এমনই কাণ্ড ঘটালেন এক যুগল।
[বলিউডে অভিনেতাদের পারিশ্রমিকে সবার উপরে নওয়াজউদ্দিন!]
পূর্ব ক্রোয়েশিয়ার স্ল্যাভনস্কি ব্রড শহরের একটি ফ্ল্যাটের দোতলার বাসিন্দা ওই যুগল। সম্প্রতি একদিন দেখা যায়, সম্পূর্ণ নগ্ন অবস্থায় ঝুল বারান্দায় বেরিয়ে এসে প্রকাশ্যেই মিলনে লিপ্ত হয়েছেন তাঁরা। এমন দৃশ্য স্বাভাবিকভাবেই চোখে পড়ে যায় আশেপাশের ফ্ল্যাটের বাসিন্দাদের। নিজের বান্ধবীর সঙ্গে ওই ব্যক্তির মিলনের সেই দৃশ্য লুকিয়ে স্মার্টফোনে রেকর্ড করেন অনেকেই। ভিডিওতে মহিলার পিঠের অংশ দেখা যাচ্ছে, যিনি পা দিয়ে বয়ফ্রেন্ডকে জড়িয়ে ধরে আছেন। আর এই ভিডিও মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। পরে অবশ্য জানা যায়, পরিকল্পনা করেই দিনের আলোয় ঝুল বারান্দায় সঙ্গমে লিপ্ত হয়েছিলেন তাঁরা। এলাকাবাসীদের নজর কাড়তেই এমনটা করেন ওই কাপল। কিন্তু রতিসুখে চরম আনন্দ মিললেও এর পরের পর্ব নেহাত সুখের হবে না বলেই ধারণা সকলের। কারণ ক্রোয়েশিয়াতে প্রকাশ্যে মিলন আইনিভাবে নিষিদ্ধ। আর ভিডিওটি ভাইরাল হতেই পুলিশের কাছেও খবর গিয়ে পৌঁছেছে। তাই বড়সড় জরিমানার মুখে পড়তে পারেন এই ‘লাভবার্ড’রা।
[ভবিষ্যতে বলিপাড়া শাসন করবে এই তারকা কন্যাই!]
সম্প্রতি নিউ ইয়র্কে চলন্ত মেট্রোর মধ্যে প্রেমিক যুগলের সঙ্গমের ভাইরাল ভিডিও নিয়ে শোরগোল পড়েছিল। এবার ঝুল বারান্দায় যৌনতার দৃশ্য দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের। দেখুন সেই ভিডিও।
সর্বশেষ খবর
-
১৫০ অতিথি, পছন্দের মেনু, আমিরের তৃতীয় বিয়েতে আমন্ত্রিত বলিউডের কারা?
-
মুখ্যমন্ত্রী বিজয়কে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, গ্রেপ্তার ডিএমকে বিধায়ক, অশান্তি তামিলনাড়ুতে
-
প্রাথমিক নিয়োগ দুর্নীতির চার্জশিটে নাম, আদালতে অনুপস্থিত মানিক, ক্ষুব্ধ আদালত
-
এবার উদয়ন গুহর বেআইনি নির্মাণেও বুলডোজার? মাপজোক করে কী নির্দেশ ভূমি সংস্কার দপ্তরের
-
ভুয়ো নথিতে ভিনরাজ্যের ক্রিকেটারদের সুযোগ দেন সিএবি কর্তা! বিতর্কে কী সাফাই অভিযুক্তর?