Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ১৯ আগস্ট ২০২৬
Primary recruitment case

প্রাথমিক নিয়োগ দুর্নীতির চার্জশিটে নাম, আদালতে অনুপস্থিত মানিক, ক্ষুব্ধ আদালত

অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় আদালতে উপস্থিত ছিলেন।

অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: জুলাই ৩, ২০২৬, ১৯:৪১

link
অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: জুলাই ৩, ২০২৬, ১৯:৪১

options
link
প্রাথমিক নিয়োগ দুর্নীতির চার্জশিটে নাম, আদালতে অনুপস্থিত মানিক, ক্ষুব্ধ আদালত zoom
ফাইল ছবি।
Advertisement

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে গরহাজির প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। সিবিআইয়ের সর্বশেষ চার্জশিটে নাম থাকলেও আদালতে তিনি অনুপস্থিত ছিলেন। তাতে ক্ষুব্ধ আদালত। এ দিকে শেষ চার্জশিটে নাম থাকা প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সচিব রত্না চক্রবর্তী বাগচী ও বীরভূমের নলহাটির ২ নম্বর ব্লকের প্রাক্তন তৃণমূল সভাপতি বিভাস অধিকারী আদালতে উপস্থিত ছিলেন।

শুক্রবার কলকাতা নগর দায়রা আদালতে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার শুনানি ছিল। সেখানে মানিকের উপস্থিত থাকার কথা ছিল। তাঁর আইনজীবী আদালতে থাকলেও মানিক ছিলেন না। সেখানে তাঁর না থাকা নিয়ে প্রশ্ন ওঠে। ক্ষুব্ধ হন বিচারকও।

Advertisement

এ দিন আদালতে হাজিরা দেন ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রও। আইনজীবী মারফত হাজিরা দেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও। অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায়ের ‘বান্ধবী’ অর্পিতা মুখোপাধ্যায় আদালতে উপস্থিত ছিলেন। সিবিআইয়ের শেষ চার্জশিটে তাঁর নাম না থাকলেও তিনি উপস্থিত ছিলেন। অর্পিতা আদালতে জানিয়েছেন তিনি চিকিৎসার জন্য দক্ষিণ ভারতে যেতে চান।

উল্লেখ্য, প্রাথমিকের নিয়োগে ৩৫০ জনকে বেআইনিভাবে চাকরি দেওয়ার অভিযোগ ওঠে। তদন্তে নামে সিবিআই। দীর্ঘ তদন্তের পর গত বছর শেষ চার্জশিট জমা দেয় তদন্তকারী সংস্থা। মানিক ঘনিষ্ঠ বিভাস এই চক্রের এজেন্ট হিসাবে কাজ করতেন।বিভিন্ন জায়গা থেকে টাকা তুলে যেত মানিকের কাছে। এমনটাই দাবি সিবিআইয়ের।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.