Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বুধবার
  • ১০ জুন ২০২৬

প্রাক্তন প্রেমিকার সঙ্গে জয়সূর্যর ‘সেক্স টেপ’ ফাঁস নেটদুনিয়ায়!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের শিরোনামে প্রাক্তন শ্রীলঙ্কান অধিনায়ক ও রাজনীতিবিদ সনৎ জয়সূর্য৷ তবে এবার একটু ভিন্ন কারণে৷ প্রাক্তন প্রেমিকার সঙ্গে জয়সূর্যের একটি সেক্স টেপ নেটদুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে৷ ভিডিও-য় দেখা যাচ্ছে, প্রাক্তন লঙ্কা অধিনায়কের সঙ্গে তাঁর এক্স গার্লফ্রেন্ডের ‘লাভ মেকিং’য়ের দৃশ্য৷ আন্তর্জাতিক একটি সংবাদমাধ্যমের দাবি, এই সেক্স টেপটি ‘রিভেঞ্জ পর্ন’ হিসাবে নেটে ছড়িয়ে দেওয়া … <p class="link-more"><a href="https://www.sangbadpratidin.in/world/cricketer-turned-politician-sanath-jayasuryas-alleged-sex-tape-leaked/pid/64259/" class="more-link">Continue reading<span class="screen-reader-text"> "প্রাক্তন প্রেমিকার সঙ্গে জয়সূর্যর ‘সেক্স টেপ’ ফাঁস নেটদুনিয়ায়!"</span></a></p>

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৮, ২০১৭, ১২:১৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৮, ২০১৭, ১২:১৭

options
link
প্রাক্তন প্রেমিকার সঙ্গে জয়সূর্যর ‘সেক্স টেপ’ ফাঁস নেটদুনিয়ায়! zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের শিরোনামে প্রাক্তন শ্রীলঙ্কান অধিনায়ক ও রাজনীতিবিদ সনৎ জয়সূর্য৷ তবে এবার একটু ভিন্ন কারণে৷ প্রাক্তন প্রেমিকার সঙ্গে জয়সূর্যের একটি সেক্স টেপ নেটদুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে৷ ভিডিও-য় দেখা যাচ্ছে, প্রাক্তন লঙ্কা অধিনায়কের সঙ্গে তাঁর এক্স গার্লফ্রেন্ডের ‘লাভ মেকিং’য়ের দৃশ্য৷ আন্তর্জাতিক একটি সংবাদমাধ্যমের দাবি, এই সেক্স টেপটি ‘রিভেঞ্জ পর্ন’ হিসাবে নেটে ছড়িয়ে দেওয়া হতে পারে৷ এই সেক্স টেপে জয়সূর্যর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় যাঁকে দেখা যাচ্ছে, তিনি এক ধনকুবেরের বর্তমান স্ত্রী ও জয়সূর্যর প্রাক্তন প্রেমিকা৷ তিনিই এই ক্লিপ ইন্টারনেটে ছড়িয়ে দিতে পারেন বলে খবর৷

[অতীতে ন্যাপকিনের বদলে মহিলারা ঋতুস্রাবের সময় কী ব্যবহার করতেন?]

2

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তবে যে মহিলাকে ওই টেপে দেখা যাচ্ছে, তাঁর পাল্টা অভিযোগ, খোদ জয়সূর্যই তাঁদের ঘনিষ্ঠ দৃশ্য ফাঁস করে দিয়েছেন৷ তাঁর আরও দাবি, শ্রীলঙ্কার এক মন্দিরে তাঁদের বাগদান পর্ব মিটে গিয়েছিল৷ শ্রীলঙ্কান মিডিয়ায় খবর, এই মুহূর্তে সে দেশের ন্যাশনাল সেন্টার ফর সাইবার সিকিউরিটি ওই টেপটি কোথা থেকে ছড়িয়েছে তার তদন্তে নেমেছে৷ জয়সূর্য ঘনিষ্ঠদের অবশ্য দাবি, তারকা ক্রিকেটারের সম্মানহানি করতেই ওই ধরনের সেক্স টেপ হোয়াটসঅ্যাপ মারফত ছড়িয়েছে তাঁর শত্রু ও সমালোচকরা৷ কলম্বো টেলিগ্রাফ-এর খবর মোতাবেক, ভিডিও-য় যে পুরুষকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যাচ্ছে তিনি জয়সূর্যর মতো দেখতে এক ‘ডামি’ বলে দাবি করেছেন প্রাক্তন শ্রীলঙ্কান অধিনায়ক৷ তবে এই ঘটনা শ্রীলঙ্কায় এখন আলোড়ন ফেলে দিয়েছে৷ গোটা ঘটনার তদন্ত চলছে বলে জানা গিয়েছে৷ বিখ্যাত ক্রিকেটার ছাড়াও রাজাপক্ষে জমানায় শ্রীলঙ্কার গ্রামোন্নয়ন মন্ত্রকের ডেপুটি মন্ত্রীর দায়িত্ব সামলেছেন জয়সূর্য৷ তাঁকে শ্রীলঙ্কার সর্বোচ্চ নাগরিক সম্মান ‘দেশবন্ধু’ পুরস্কারে ভূষিত করা হয়েছে৷

[স্মার্টফোনে চার্জ থাকছে না? এখনই ‘আন-ইনস্টল’ করুন এই ১০ অ্যাপ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.