Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩২ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৮ আগস্ট ২০২৬
Bigg Boss Bangla

‘পুরুষাঙ্গ ছেড়া’ বিতর্ক অতীত! এবার ‘বিগ বস-এর ঘরে মুখোমুখি সায়ক-স্যান্ডি?

জল্পনা সত্যি হলে বিনোদন আর বিতর্কের সমাহারে শোয়ের টিআরপি যে হুড়মুড়িয়ে বাড়বে, তা বলাই বাহুল্য।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৮, ২০২৬, ২০:১০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৮, ২০২৬, ২০:১০

options
link
‘পুরুষাঙ্গ ছেড়া’ বিতর্ক অতীত! এবার ‘বিগ বস-এর ঘরে মুখোমুখি সায়ক-স্যান্ডি? zoom
'বিগ বস-এর ঘরে মুখোমুখি সায়ক-স্যান্ডি?
Advertisement

চলতি বছরের মার্চ মাসের কথা। দুই ইনফ্লুয়েন্সার ‘বন্ধু’র কাদা ছোড়াছুড়িতে উত্তাল হয়েছিল সোশাল পাড়া! সায়ক চক্রবর্তীর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ তুলে বিভীষিকাময় অভিজ্ঞতার কথা জানান স্যান্ডি সাহা। ‘এমটিভি রোডিস’ খ্যাত ইনফ্লুয়েন্সার দাবি করেন, তাঁর উপর ৪০ মিনিট ধরে পাশবিক অত্যাচার চালানোর সময়ে অভিনেতার পুরুষাঙ্গ ছিঁড়ে যায়! সায়ক-স্যান্ডির এহেন ‘কেচ্ছা’য় সেসময়ে উত্তপ্ত হয়েছিল নেটভুবন। কাট টু আগস্ট মাস। এবার সোশাল মহলে ফিসফাস, ‘বিগ বস বাংলা’র ঘরে নাকি মুখোমুখি হতে চলেছেন সায়ক চক্রবর্তী এবং স্যান্ডি সাহা।

বিনোদন আর বিতর্কের সমাহারে শোয়ের টিআরপি যে হুড়মুড়িয়ে বাড়বে, তা বলাই বাহুল্য। কারণ এই দুই সেলেব ইনফ্লুয়েন্সারকে ঘিরে বরাবরই জনমানসে চর্চা, কৌতূহলের অন্ত নেই। অতঃপর ‘বিগ বস-এর ঘরে সায়ক-স্যান্ডি মুখোমুখি হলে যে নির্মাতাদেরই আদতে ‘পোয়া বারো’ হবে, তা বলাই বাহুল্য।

আর মাত্র দিন কয়েকের অপেক্ষা। আগামী ৩১ আগস্ট বাংলার জনপ্রিয় চ্যানেলে শুরু হচ্ছে ‘বিগ বস’। ‘প্রিন্স অফ ক্যালকাটা’ সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনায় সেই রিয়ালিটি শোয়ের ঘরে প্রতিযোগী হিসেবে কোন কোন তারকাদের পাওয়া যাবে? ঘোষণার পর থেকেই দর্শকমহলের কৌতূহল তুঙ্গে। হিন্দি সংস্করণের ট্রেন্ড অনুযায়ী, সাধারণত বিতর্কিত সেলেবরাই ‘বিগ বস’-এর ঘরে ঠাঁই পান। মাসখানেক আগেই শোনা গিয়েছিল, সংশ্লিষ্ট শোয়ের প্রতিযোগী হিসেবে যোগ দেওয়ার প্রস্তাব গিয়েছে সায়ক চক্রবর্তীর কাছে। পাশাপাশি স্যান্ডি সাহার নামও উঠে আসে। এই জল্পনা সত্যি হলে বিনোদন আর বিতর্কের সমাহারে শোয়ের টিআরপি যে হুড়মুড়িয়ে বাড়বে, তা বলাই বাহুল্য। কারণ এই দুই সেলেব ইনফ্লুয়েন্সারকে ঘিরে জনমানসে বরাবর চর্চা, কৌতূহল। অতঃপর ‘বিগ বস-এর ঘরে সায়ক-স্যান্ডি মুখোমুখি হলে যে নির্মাতাদেরই আদতে ‘পোয়া বারো’ হবে, তা বলাই বাহুল্য। অতীতের অভিমান মিটিয়ে তাঁদের চিড় ধরা বন্ধুত্ব জুড়বে নাকি ধরা পড়বে অন্য সমীকরণ? আতশকাচ থাকবে দর্শকমহলের। 

Advertisement
Sandy Saha's makes new allegation against Influencer Sayak Chakraborty
‘বিগ বস-এর ঘরে মুখোমুখি সায়ক-স্যান্ডি?

‘বিগ বস’-এ যোগ দেওয়া নিয়ে ইনফ্লুয়েন্সাররা যতই রাখঢাক করুন না কেন, ‘গসিপ টেবিলে’র চর্চা থামার নয়।

চলতি বছরের জানুয়ারি মাসের ঘটনা হলেও গোমাংস কাণ্ডের ‘ক্ষত’ এখনও তাজা! উপরন্তু গত সাত মাসে একাধিক বিতর্কে জড়িয়েছেন টেলিপর্দার অতিপরিচিত মুখ সায়ক। কখনও প্রাক্তন বউদি সুস্মিতা রায়ের সঙ্গে বিবাদে চর্চার শিরোনামে ঠাঁই পেয়েছেন, তো কখনও বা আবার স্যান্ডি সাহা তাঁর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এনেছেন। এমনকী বন্ধু দেবলীনা নন্দীর ডিভোর্সের নেপথ্যেও তাঁকে ‘ঘরভাঙানি’ কটাক্ষের শিকার হতে হয়েছে। অন্যদিকে বিনোদনের মোড়কে বিতর্ক উপহার দিতে স্যান্ডি সাহার জুড়ি মেলাও ভার। তাঁর ‘কাদা কাদা’ ভিডিও থেকে মহাকুম্ভে নাইটি পরে স্নান, ফুকেতের সমুদ্র সৈকত থেকে শুরু করে থাইল্যান্ডের চিড়িয়াখানা, লন্ডন ব্রিজ- নেটবাসিন্দাদের পেটে খিল ধরাতে স্যান্ডির কোনও বিকল্প হয় না। গত কয়েক বছরে বাঙালি নেটিজেনদের কাছে স্যান্ডি সাহা মানেই বিতর্ক আর বিনোদন। অতঃপর ‘পুরুষাঙ্গ ছেড়া’ বিতর্কের পর ‘বিগ বস’-এর ঘরে সায়ক-স্যান্ডি সম্মুখ সমরে জড়ালে কী হবে? সেই কৌতূহল অস্বাভাবিক নয়। সায়ক যদিও সংশ্লিষ্ট শোয়ে যোগ দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন, তবে স্যান্ডি সাহা জানান, প্রস্তাব এসেছিল ঠিকই, তিনিও যোগাযোগ করেছিলেন, কিন্তু এখনও পর্যন্ত ডাক পাননি। তবে ‘বিগ বস’-এ যোগ দেওয়া নিয়ে ইনফ্লুয়েন্সাররা যতই রাখঢাক করুন না কেন, ‘গসিপ টেবিলে’র চর্চা থামার নয়।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.