সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার আবুধাবিতে এশিয়া কাপে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান৷ সেই নিয়ে উত্তেজনা প্রবল ক্রিকেট অনুরাগীদের মধ্যে৷ পাশাপাশি, এই ম্যাট ঘিরে নিরাপত্তা বেষ্টনীও মজবুত করা হয়েছে৷ ভারতীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, এই ম্যাচ দেখতে স্টেডিয়ামে হাজির হতে পারে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের কাছের দুই সহযোগী তথা মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টার এবং দাউদের পরিবারের সদস্যরা৷ কেবল ভারতীয় গুপ্তচররাই নয়, এই ম্যাচের প্রতি নজর রাখছেন ব্রিটেন, রাশিয়া ও আমেরিকা-সহ ছটি দেশের গুপ্তচররা৷
[‘সিল্ক রোড’ বিতর্ক, বেজিংয়ের মানভঞ্জনে চিন ছুটলেন পাক সেনাপ্রধান]
সূত্রের খবর, এই ম্যাচ দেখতে ইতিমধ্যেই মুম্বই ও করাচি থেকে দুবাইতে পৌঁছে গিয়েছেন দাউদের আত্মীয়রা৷ পৌঁছানোর কথা রয়েছে ওই দুই দাউদ সহযোগীর৷ অনেকদিন ধরেই যাদের খোঁজ করছেন ভারত-সহ বিভিন্ন দেশের গোয়েন্দারা৷ জানা গিয়েছে, এই ম্যাচ চলাকালীন নাগালে পেলেই ওই দুই দাউদ ঘনিষ্ঠকে গ্রেপ্তারেরও প্রস্তুতি সেরে রাখছেন গোয়েন্দারা৷ সূত্রের খবর, ডি কোম্পানি-সহ দাউদের সমস্ত আন্ডারওয়ার্ল্ড কাজের সঙ্গে প্রত্যক্ষ যোগ রয়েছে এদের৷ ফলে এদের হাতে পেলে দাউদ সম্পর্কে অনেক তথ্য পাবেন বলে আশা প্রকাশ করেছেন তদন্তাকারীরা৷ বেআইনি কাজ ছাড়া ক্রিকেট বেটিংয়ের জগতে একচ্ছত্র রাজত্ব রয়েছে ডনের৷ ফলে এদিনের ভারত-পাক ম্যাচে বেটিংয়ের সম্ভাবনাও উড়িয়ে দিতে পারছেন না গোয়েন্দারা৷
[‘বৌদ্ধ শিক্ষকদের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ দীর্ঘদিনের’]
এখন প্রশ্ন তেমন ভাবে এই তথ্য পৌঁছাল গোয়েন্দাদের কাছ পর্যন্ত৷ জানা গিয়েছে, গোপন সূত্রে প্রথমে খবরটি আসে মুম্বই পুলিশের গোয়েন্দাদের কাছে৷ তারপর সেই খবর পৌঁছে দেওয়া হয় স্বরাষ্ট্র মন্ত্রক ও ভারতীয় গুপ্তচর সংস্থার আধিকারিকদের কাছে৷ সেখান থেকেই আন্তর্জাতিক বিভিন্ন গোয়েন্দা সংস্থার হাতে তথ্য পৌঁছে দেওয়া হয়৷ সূত্রের খবর, নিরাপত্তা বেষ্টনী কোনও রকমের ফাঁক রাখতে চাইছেন গোয়েন্দারা৷ সেই কারণে, অভিজ্ঞ অফিসারদের নিয়ে একটি দল তৈরি করা হয়েছে৷ যাঁরা দীর্ঘদিন ধরে দাউদ-সহ ডি কোম্পানির উপরে নজরদারি চালিয়ে আসছেন৷ দাউদ ঘনিষ্ঠ অনেক চরের সঙ্গে যোগাযোগ রয়েছে এঁদের৷ এইকাজে ভারতের দিকে সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছে আমেরিকা৷
সর্বশেষ খবর
-
এবার রাডারে অভিষেকের ডায়মন্ড হারবার এফসি, ‘টাকা আসত কোথা থেকে?’, প্রশ্ন ক্রীড়ামন্ত্রী নিশীথের
-
উন্নত রাডারেও অদৃশ্য! চিন-পাকিস্তানের চিন্তা বাড়িয়ে ভারতকে সু-৫৭-এর প্রস্তাব পুতিনের
-
কল্যাণীতেই হবে বিমানবন্দর, জোরালো বার্তা শান্তনুর, ওয়াটার মেট্রো নিয়ে কী বার্তা কেন্দ্রীয় মন্ত্রীর?
-
‘সব কর্মফল! তৃণমূল জিতলে স্বরূপ বিশ্বাসকে আটকানো মুশকিল হত’, বিস্ফোরক দেব
-
স্বরূপের গ্রেপ্তারির পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল কিং সাইজ বেড, রাশি রাশি সরকারি জলের বোতল