সুকুমার সরকার, ঢাকা: বাংলাদেশের প্রধান বন্দরশহর চট্টগ্রামের সন্দ্বীপে ঘটা মর্মান্তিক নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭| সন্দ্বীপের ওসি শামসুল ইসলাম জানিয়েছেন, বুধবার ভোরে গুপ্তাছড়া ঘাটের আশপাশের এলাকায় দুই শিশু-সহ তিনজনের লাশ ভেসে ওঠে। রবিবার সন্ধ্যায় গুপ্তছড়া ঘাটে ৪০ যাত্রীসমেত ডুবে যায় নৌকাটি। এখনও বেশকয়েকজন নিখোঁজ রয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
[সেনাকে টার্গেট করে পাথর ছোড়ায় সমর্থন ফারুক আবদুল্লাহর]
এক আধিকারিক জানিয়েছেন, অত্যাধিক যাত্রী বোঝাই নৌকাটি খারাপ আবহাওয়ার জন্য সমুদ্রে ওঠা বিশাল ঢেউয়ের কবলে পরে ভারসাম্য হারায় এবং তলিয়ে যায়। যদিও প্রায় ছাব্বিশ জন সাঁতরে প্রাণ বাঁচাতে সক্ষম হন, প্রাণ হারায় বেশ কয়েকটি শিশু ও মহিলা। ঘটনার পর তড়িঘড়ি ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড ও নৌবাহিনীকে উদ্ধারকার্যে নামানো হয়৷
[লাহোর ফিদায়েঁ হামলা, নিহত চার সেনা-সহ ৬]
সর্বশেষ খবর
-
সুশান্তের ম্যানেজারের মৃত্যুতে সিবিআই তদন্ত! ‘৬ বছরের অপেক্ষা’, আদালতে কান্নায় ভেঙে পড়লেন বাবা
-
মাচা শো-তে ‘বেসুরো’ গান গেয়ে হাসির খোরাক, সমালোচকদের কী জবাব ঋতুপর্ণার?
-
টানা বৃষ্টিতে ত্রিপল বিলি করছিলেন বিধায়ক, না পেয়ে বাড়ির সামনে মলত্যাগ করলেন ক্ষুব্ধ ব্যক্তি!
-
অ্যাকাউন্টে মাত্র ৩ টাকা, রাম মন্দিরে অনুদানের চেক ৪ কোটির! এবার ফাঁস নয়া কেলেঙ্কারি
-
ঝুলছে শুধুই দেওয়াল, জলের তলায় ক্লাসঘর! গঙ্গার রোষে বিপন্ন মালদহের একাধিক স্কুল