সুকুমার সরকার, ঢাকা: টাকা ধার দিয়েছিলেন পরিচিতকে। ফেরত না পেয়ে মামলা করেছিলেন আদালতে। কিন্তু মামলায় হেরে যান। মানসিক অবসাদে নিজের দুই সন্তানকে হত্যা করে আত্মঘাতী বাবা। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে ৮০ কিলোমিটার দূরে পূর্বাঞ্চলীয় জেলা নরসিংদীর রায়পুরা এলাকায়। মৃতদের নাম কাজল মোল্লা(৩২), কাকলী আক্তার(৮) ও সোয়ান মোল্লা(৫)।
[বাড়ছে ক্ষুধার্ত মানুষের সংখ্যা, রাষ্ট্রসংঘের রিপোর্টে উদ্বেগ]
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাজল মোল্লা প্রায় তিন বছর ধরে পুটিয়া নামক এলাকায় থেকে নরসিংদী শহরে অটোরিক্সা চালাতেন। বিদেশে যাওয়ার জন্য এলাকার জামাই হিসেবে পরিচিত রুহুল আমিন নামে একজনকে টাকা ধার দেন কাজল। ওই টাকা কাজলকে ফেরত দিতে টাল বাহানা করতে থাকলে কাজল রুহুল আমিনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। বৃহস্পতিবার মামলায় রায়ে কাজল হেরে যান। ওইদিন কাজল দুই সন্তানকে নিয়ে উপজেলার তুলাতুলী হাসপাতাল সংলগ্ন নিজের পৈতৃক বাড়িতে আসেন। সন্ধ্যায় বাড়ি থেকে সন্তানদের নিয়ে বেড়িয়ে যান।
[ওপার বাংলায় শৌচাগারে সন্তান প্রসব, খোঁজ মিলল রোকসানার পরিবারের ]
রাতভর নিখোঁজ ছিল তিনজন। বাড়ির লোকেরা খোঁজ চালিয়েছিলেন। কিন্তু লাভ হয়নি। শুক্রবার সকালে পরিবারের লোকেরা খবর পান, বাড়ির খানিকটা দুরে তুলাতুলী ঈদগাহ মাঠ সংলগ্ন বর্ষার জল জমে থাকা একটি গর্তের পাশে তিনজনের মৃতদেহ মিলেছে। দুই সন্তানকে হত্যা করে সে নিজেও গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন কাজল। কাজলের স্ত্রী সাদিয়া আক্তার(২৭) বিলাপ করতে করতে বলেন, ‘কাজল মামলার রায় শুনে ঘরে ফিরে ছেলেমেয়েকে নিয়ে বেড়ানোর কথা বলে বাড়ি থেকে বের হন। তাদের ফিরতে দেরি হওয়ায় সাদিয়া তার দেওর-ভাসুরদের জানান। তারা কোথাও খুঁজে না পেয়ে থানায় যান। এভাবেই তাদের রাত কাটে। সকালে এলাকাবাসীর মুখে মুখে মৃত্যুর খবর পান। ঘটনার তদন্ত শুরু করেছে বাংলাদেশ পুলিশ।
[জঙ্গি নিকেশে এবার কি পাকিস্তানে ঢুকতে চলেছে মার্কিন সেনা?]
সর্বশেষ খবর
-
কাচ বসানো বালা পরিয়ে বৃদ্ধার ৫০ লক্ষের হিরের গয়না হাতিয়ে পালায় আয়া! কী হল তারপর?
-
চুলের মুঠি ধরে মার! কলেজ প্রজেক্টের ছবি তুলতে গিয়ে হেনস্থার শিকার ৪ ছাত্রী
-
বাবা-ছেলেকে অপহরণ করে ১০ লক্ষ মুক্তিপণ দাবি! ধৃত ৩
-
নদীর চড় দখল করে বেআইনি নির্মাণ! ক্রমেই বাড়ছে হড়পা বানের আশঙ্কা
-
মণিপুরে অসম রাইফেলসের কনভয়ে বড়সড় হামলা! শহিদ ২ জওয়ান