গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় ইরানে মৃত্যু হয়েছিল ১৫০ জনেরও বেশি জন নাবালিকা পড়ুয়ার। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ দাবি করেছিল, স্কুল চলাকালীন মিনাবের একটি ‘গার্লস স্কুল’-এ আছড়ে পড়ে ক্ষেপণাস্ত্র। ধ্বংস হয়ে যায় গোটা স্কুলটি। এই ঘটনায় এবার তেহরানকেই কাঠগড়ায় তুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, “এটা ওদেরই কাজ। ওদের অস্ত্রের নিশানা ঠিক নয়।”
এই বিষয়ে আরও খবর
শনিবার ট্রাম্প সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “ইরান নিজেই এই ঘটনা ঘটিয়েছে। ওদের অস্ত্রশস্ত্রের নিশানা ঠিক নয়। অন্য স্থানে নিশানা করতে গিয়ে স্কুলে হামলা চালিয়ে বসেছে।” ঘটনাচক্রে, দিন কয়েক আগে মার্কিন সরকারের এক সূত্র দাবি করেছিল, ইরানে স্কুলে হামলার ঘটনায় জড়িত আমেরিকাই। এই পরিস্থিতিতে পালটা ইরানকেই কাঠগড়ায় তুললেন ট্রাম্প। তবে ওই মার্কিন দাবি নিয়ে হোয়াইট হাউস কোনও প্রতিক্রিয়া দেয়নি।
বলে রাখা ভালো, ইরানে স্কুল হামলার তদন্ত করছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ। তবে তদন্ত কতদূর এগিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। আমেরিকার হাতে কী কী তথ্যপ্রমাণ রয়েছে, তা-ও জানা যায়নি। কিন্তু মার্কিন সরকারের এক কর্তা জানিয়েছেন, ইরানের ওই স্কুলটিতে আমেরিকার সেনাই গোলাবর্ষণ করেছে। তবে তদন্ত প্রক্রিয়া নিয়ে হোয়াইট হাউস মুখ খুলতে নারাজ।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
বৃদ্ধের খাবারে ঘুমের ওষুধের কড়া ডোজ, আলমারি ‘সাফ’ করে গায়েব পরিচারিকা!
-
পরিবর্তনের দুর্গোৎসবে শুধু ‘বড়’ নয়, ‘ছোট’দের পুজোর উদ্বোধনেও মুখ্যমন্ত্রী, তৈরি হচ্ছে তালিকা
-
কলকাতায় বিশ্বকাপারদের হ্যাটট্রিক! ব্রাজিল-উরুগুয়ের পর ফের বিদেশি প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে ভারত
-
কলকাতার বধূকে চাকরির লোভ দেখিয়ে বাংলাদেশে পাচার! অবশেষে সীমান্ত পেরিয়ে ফিরলেন মধুমিতা
-
৪ নেতাকে সাসপেন্ড, এক্তিয়ার মনে করিয়ে ডায়মন্ড হারবারের সভানেত্রীকে শোকজ করল বিজেপি!



