Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ২৪ আগস্ট ২০২৬
Donald Trump

‘হিটলিস্টে এক নম্বরে আমি’, ন্যাটো বৈঠক সেরে ফেরার পথে বিমান বদল ট্রাম্পের, খুনের ষড়যন্ত্র ইরানের?

ন্যাটোর শীর্ষ সম্মেলনে বক্তৃতা করতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “ইরানের নেতারা এখন আর কেউ নয়। আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুর পর আরেও এক দল নেতা এসেছিল। কিন্তু তারাও এখন আর কেউ নেই। এখন তাদের আরও একদল নেতা এসেছে। তারাও হয়তো চলে যাবেন।”

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৯, ২০২৬, ১৮:২৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৯, ২০২৬, ১৮:২৪

options
link
‘হিটলিস্টে এক নম্বরে আমি’, ন্যাটো বৈঠক সেরে ফেরার পথে বিমান বদল ট্রাম্পের, খুনের ষড়যন্ত্র ইরানের? zoom
আমেরিকার ট্রাম্পকে লক্ষ্য করে গুলি। ছবি: সংগৃহীত।
Advertisement

তাঁকে হত্যা করতে পারে ইরান – এমনই আশঙ্কা করছেন খোদ মার্কিন প্রেসিডেন্টড ডোনাল্ড ট্রাম্প। তিনি এও বললেন, “ইরানের হিটলিস্টে আমি এক নম্বরে রয়েছি।” ট্রাম্পের এহেন মন্তব্যের পরই হলস্থুল পড়ে গিয়েছে। শুধু তাই নয়, তুরস্কে আমেরিকার নেতৃত্বাধীন ন্যাটোর বৈঠক সেরে ফেরার পথে তিনি বিমান বদল করেন বলেও জানা গিয়েছে।

ন্যাটোর শীর্ষ সম্মেলনে বক্তৃতা করতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “ইরানের নেতারা এখন আর কেউ নয়। আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুর পর আরেও এক দল নেতা এসেছিল। কিন্তু তারাও এখন আর কেউ নেই। এখন তাদের আরও একদল নেতা এসেছে। তারাও হয়তো চলে যাবেন।” তিনি আরও বলেন, “মজার বিষয় হল আমিও হয়তো চলে যেতে পারি। কারণ, এখন আমি তাদের প্রধান লক্ষ্য। বিষয়টি সবারই জানা। তেহরানের তথাকথিত হিটলিস্ট বা হত্যার তালিকায় আমি প্রথম স্থানে।” যদিও বিস্তারিত আর কোনও তথ্য মার্কিন প্রেসিডেন্ট দেননি। ট্রাম্পের কথায়, “আমিই তাদের প্রধান লক্ষ্যবস্তু, কারণ তারা অত্যন্ত জঘন্য লোক। তাদের আচরণ এমনই। গত ৪৭ বছর ধরেই তারা এইরকম। দেশের জন্য, বিশ্বের জন্য যা ঠিক, আমি সেটাই করছি।”

Advertisement

এদিকে ন্যাটো বৈঠকে যোগ দিতে মার্কিন প্রেসিডেন্ট তুরস্কে যে বিমানে করে গিয়েছিলেন, সেই বিমানে করে তিনি ওয়াশিংটন ফেরেননি। কিন্তু কী কারণে হঠাৎ তিনি উড়ান বদল করলেন, তা স্পষ্ট নয়। এবিষয়ে ট্রাম্পও কোনও মন্তব্য করেননি। এখান থেকেই জল্পনা, খুন হওয়ার আশঙ্কাতেই কী অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছেন মার্কিন প্রেসিডেন্ট?

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.