Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Donald Trump

‘ইরানকে অস্ত্র দিলেই ৫০ শতাংশ শুল্ক’, এবার নয়া হুঁশিয়ারি যুদ্ধে লেজেগোবরে ট্রাম্পের

বুধবার সমাজমাধ্যম ট্রুথ সোশালে ট্রাম্প লেখেন, ‘যদি কোনও দেশ ইরানকে সামরিক অস্ত্র এবং সরঞ্জাম সরবরাহ করে, তাহলে শাস্তিস্বরূপ সেই দেশের উপর আমরা ৫০ শতাংশ শুল্ক আরোপ করব। এক্ষেত্রে কোনও কোনও ব্যতিক্রম বা ছাড় দেওয়া হবে না।’ 

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৮, ২০২৬, ১৯:০২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৮, ২০২৬, ১৯:০২

options
link
‘ইরানকে অস্ত্র দিলেই ৫০ শতাংশ শুল্ক’, এবার নয়া হুঁশিয়ারি যুদ্ধে লেজেগোবরে ট্রাম্পের zoom
যুদ্ধবাজ' ট্রাম্প কি আদৌ শান্তি ফেরাবেন? ফাইল ছবি।

যুদ্ধের জটে এখন লেজেগোবরে অবস্থা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সেটাই যেন ফের প্রমাণ হয়ে গেল। যুদ্ধবিরতি ঘোষণা করেও এবার নয়া হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট। সৌজন্যে সেই ‘শুল্কবাণ’। বললেন, “যে সমস্ত দেশ ইরানকে অস্ত্র সরবরাহ করবে, তাদের উপর ৫০ শতাংশ শুল্ক চাপাবে”

বুধবার সমাজমাধ্যম ট্রুথ সোশালে ট্রাম্প (Donald Trump) লেখেন, ‘যদি কোনও দেশ ইরানকে সামরিক অস্ত্র এবং সরঞ্জাম সরবরাহ করে, তাহলে শাস্তিস্বরূপ সেই দেশের উপর আমরা ৫০ শতাংশ শুল্ক আরোপ করব। এক্ষেত্রে কোনও কোনও ব্যতিক্রম বা ছাড় দেওয়া হবে না।’ ট্রাম্পের এই মন্তব্যের পরই চাপা একটা উদ্বেগ তৈরি হয়েছে। কারণ, যুদ্ধের জেরে এমনিতেই বেসামাল দশা গোটা বিশ্বের। তারপরই যদি বিশ্বে ফের শুরু হয় ‘শুল্কযুদ্ধ’ তাহলে পরিস্থিতি আরও ভয়ংকর হতে পারে বলে মত বিশেষজ্ঞদের।

Advertisement

ভারতীয় সময় অনুযায়ী, বুধবার ভোরে যুদ্ধবিরতির ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের মধ্যস্থতায় দু’পক্ষ সংঘর্ষবিরতিতে রাজি হয়েছে বলে খবর। যুদ্ধবিরতির প্রস্তাব অনুযায়ী, আগামী  দু’সপ্তাহ আমেরিকা ইরানে কোনও রকম সামরিক অভিযান চালাবে না। অন্যদিকে, শর্তসাপেক্ষে হরমুজ মুক্ত করবে ইরান। সূত্রের খবর, মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠা করার লক্ষ্যে আগামী ১০ এপ্রিল ইসলামাবাদে বৈঠকে বসবে দুই দেশ। এই যুদ্ধবিরতির প্রস্তাবে ইজরায়েলও সম্মতি জানিয়েছে বলে খবর।

এদিকে ইরানের তিন কর্তাকে উদ্ধৃত করে মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’ জানিয়েছে, যুদ্ধবিরতির মধ্যস্থতায় ছিল পাকিস্তান। কিন্তু তা সত্ত্বেও কিছু জটিলতা ছিল। এদিকে ট্রাম্পের সময়সীমাও শেষ হয়ে যাচ্ছিল। অন্তিমলগ্নে যুদ্ধবিরতিতে হস্তক্ষেপ করে চিন। এরপরই সম্মত হয় দু’দেশে। ইরানের তরফে যুদ্ধবিরতিতে অনুমোদন দেন সে দেশের নয়া সুপ্রিম লিডার মোজতবা খামেনেই।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.