Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
যুদ্ধের ঘনঘটা
Donald Trump

অব্যাহত মারণ যুদ্ধ, মোজতবা ‘শান্তিতে বাঁচবে না’, ইরানের নয়া সর্বোচ্চ নেতাকে হুমকি ট্রাম্পের

আয়াতোল্লা আলি খামেনেইর মৃত্যুর পর ইরান যে নতুন সর্বোচ্চ নেতা হিসাবে তাঁরই পুত্র মোজতবা খামেনেইকে বেছে নিয়েছে, এই বিষয়টি একেবারেই পছন্দ হয়নি ট্রাম্পের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১১, ২০২৬, ০৯:৫৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১১, ২০২৬, ০৯:৫৭

options
link
অব্যাহত মারণ যুদ্ধ, মোজতবা ‘শান্তিতে বাঁচবে না’, ইরানের নয়া সর্বোচ্চ নেতাকে হুমকি ট্রাম্পের zoom
পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের পরের পদক্ষেপ কী?

যুদ্ধসংকটে গোটা বিশ্বের তেলের বাজার। যদিও যুদ্ধ থামার লক্ষণ নেই। উলটে নতুন করে ইরানকে হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই সম্পর্কে তাঁর মন্তব্য, “আমার মনে হয় না দেশটির নতুন নেতা শান্তিতে বাঁচতে পারবেন।” যদিও ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে তেহরানের জন্য সংঘাতের বিকল্প হিসাবে আলোচনার টেবিলে আসার রাস্তা রাখা হয়েছে, দাবি ওয়াশিংটনের। 

আয়াতোল্লা আলি খামেনেইর মৃত্যুর পর ইরান যে নতুন সর্বোচ্চ নেতা হিসাবে তাঁর পুত্র মোজতবা খামেনেইকে বেছে নিয়েছে, এই বিষয়টি একেবারেই পছন্দ হয়নি ট্রাম্পের। ফক্স নিউজ দেওয়া সঙ্গে সাক্ষাৎকারে স্পষ্ট করেছেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য, “এই বিষয়টিতে একেবারেই খুশি হয়নি।” এর পরেই হুমকির সূরে ট্রাম্প বলেন, “আমার মনে হয় না ওঁ শান্তিতে বাঁচতে পারবে।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্যের আগেই মঙ্গলবার তেহরানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ। তিনি জানান, মঙ্গলবারই ইরানে সবচেয়ে হামলা করতে চলেছে আমেরিকা। তাঁকে বলতে শোনা গিয়েছে, ”আজ, আরও একবার, ইরানের অভ্যন্তরে আমাদের সবচয়ে বড় হামলা হতে চলেছে। সবচেয়ে বেশি যোদ্ধা, সবচেয়ে বেশি বোমারু, সবচেয়ে বেশি আঘাত। গোয়েন্দা বিভাগ আরও নিখুঁত এবং আগের চেয়েও ভালো।” তিনি আরও বলেন যে, ইরানকে রুখতে আমেরিকা সফল হয়েছে। কারণ, গত ২৪ ঘন্টায় ইরান সবচেয়ে কম সংখ্যক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

এদিকে সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরান যুদ্ধ শেষ হয়েছে। জানান, আমেরিকা এবং ইজরায়েলের যৌথ অভিযান সাফল্য পেয়েছে। যুদ্ধের অনেকটাই জিতে ফেলেছে দুই দেশ। কিন্তু এই ঘোষণার ঘণ্টাখানেক পরেই আরেকটি অনুষ্ঠানে গিয়ে ট্রাম্প বলেন, আমেরিকা এখনও যুদ্ধ জেতেনি। মার্কিন প্রেসিডেন্টের ‘দ্বিচারিতা’ নিয়ে চলছে চর্চা। তবে ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংঘাত থামার কোনও লক্ষণ এখনও মেলেনি। এর মধ্যেই আরও বড় হামলার হুঁশিয়ারি দিল মার্কিন সেনা।

প্রসঙ্গত, ধুন্ধুমার যুদ্ধে জেরবার মধ্যপ্রাচ্য। প্রাথমিক ভাবে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলি লক্ষ্য করে হামলা চালাচ্ছিল ইরান। কিন্তু বর্তমানে গোটা মধ্যপ্রাচ্যজুড়ে বেপরোয়া আক্রমণ শুরু করেছে তেহরান। অন্যদিকে, ইরানে লাগাতার হামলা চালাচ্ছে ইজরায়েল ও আমেরিকাও। দেশটির নিরাপত্তা সংক্রান্ত দপ্তর এবং একটি মিশাইল লঞ্চার গুঁড়িয়ে দিয়েছে ইজরায়েল। যুদ্ধে শুধু ইরানেই এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে এক হাজারের বেশি মানুষের। এর মধ্যেই আমেরিকার হুঁশিয়ারি ঘিরে শুরু হয়েছে জল্পনা। যুদ্ধসংকটের প্রভাব পড়ছে গোটা বিশ্বের অর্থনীতিতে। আর কত দিন চলবে ইরান যুদ্ধ? ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন বলে দাবি করেছেন ট্রাম্প।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.