ফের ভূমিকম্প। শুক্রবার দক্ষিণ ফিলিপিন্সের মিন্ডানাওয়ের দ্বীপ এলাকা শক্তিশালী ভূমিকম্পে (Philippines Earthquake) কেঁপে ওঠে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৪। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্স সূত্রে জানা গিয়েছে, ভূপৃষ্ঠের ২৯ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তিস্থল। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, আপাতত বিরাট কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের কারণে ওই অঞ্চলে সুনামির সম্ভাবনা নেই বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, কয়েক সপ্তাহ আগেই দক্ষিণ ফিলিপিন্সে ভূমিকম্পে (Philippines Earthquake) ৮০ জনেরও বেশি মানুষ মারা গিয়েছিলেন। এই প্রাকৃতিক ভয়াবহতার স্মৃতি উসকে ফের কেঁপে উঠল ফিলিপিন্স। ফিলিপিন্স প্রশান্ত মহাসাগরকে ঘিরে থাকা ভূমিকম্প ও আগ্নেয়গিরির সক্রিয় অঞ্চল ‘প্যাসিফিক রিং অফ ফায়ার’-এর ওপর অবস্থিত। দেশটির ভৌগলিক অবস্থানের কারনেই ঘন ঘন ভূমিকম্প ও অগ্নুতপাতের মতো প্রাকৃতিক রোষানলের মুখে বেশি পড়তে হয় এই দেশের মানুষকে।
আরও পড়ুন:
অন্যদিকে ভারতীয় সময় বৃহস্পতিবার ভোরে পরপর দু’টি বিধ্বংসী ভূমিকম্পে ভেনেডুয়েলায় কার্যত মৃত্যুমিছিল। ভূমিকম্পে কার্যত বিধ্বস্ত ভেনেজুয়েলায় ত্রাণ ও চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে শুরু হল ভারতের ‘অপারেশন আমিস্তাদ’। স্প্যানিশ ভাষায় ‘আমিস্তাদ’ শব্দের অর্থ হল ‘বন্ধুত্ব’। বিশেষজ্ঞদের মতে, সাহায্যের হাত বাড়িয়ে ভারত-ভেনেজুয়েলার দ্বিপাক্ষিক সম্পর্ক দৃঢ় করার বার্তা দিতে চায় নয়াদিল্লি।
প্রতিরক্ষামন্ত্রক সূত্রে খবর, ভারতীয় বায়ুসেনার দুটি সি-১৭ বিমান ভেনেজুয়েলায় (Venezuela) পাঠানো হয়েছে। ওই বিমানে জরুরি ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ও ত্রাণসামগ্রী পাঠানো হয়েছে। ভারতীয় সেনার বিবৃতিতে বলা হয়েছে, হিন্ডন এয়ার ফোর্স স্টেশন থেকে ৬০ প্যারা ফিল্ড হাসপাতালের একটি মেডিক্যাল টিম ভেনেজুয়েলার উদ্দেশে রওনা দিয়েছে। টিমে রয়েছেন ৪১ জন সদস্য। রয়েছেন ৯ জন চিকিৎসক। জরুরি চিকিৎসা, ট্রমা কেয়ার, অস্ত্রোপচার ও অন্যান্য স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্যেও ভারতের টিম প্রস্তুত থাকবে। এক্স হ্যান্ডেলে পোস্ট করে ‘অপারেশন আমিস্তাদ’-এর বিষয়ে বিবরণ দেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
প্রাক্তন-বর্তমানের ‘ভয়ংকর পুনর্মিলন’ হবে ‘আজও অর্ধাঙ্গিনী’তে, সম্পর্কের জটিল ধাঁধায় জয়া-চূর্ণী
-
মেয়ের আবদারে কাজে যাননি, যমদুয়ার থেকে তারাতলার শ্রমিক বাবাকে ফেরাল খুদে
-
‘দিদি’কে ফিরিয়ে ‘দাদা’তে আস্থা! ভবানীপুরে নতুন অফিস খুলে শুভেন্দু বললেন, ‘রোজ পরিষেবা পাবেন’
-
ঢাকা হত সিসিটিভি, শৌচাগারে লুকনো টাকা! রাম মন্দিরে ‘চুরি’র নীল নকশায় তাজ্জব তদন্তকারীরা
-
‘দ্বিতীয়বার আসতে হলে ভালো হবে না’, মাফিয়ারাজ রুখতে পুলিশকে কড়া হুঁশিয়ারি মন্ত্রী শঙ্করের