Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১১ আগস্ট ২০২৬
Venezuela Earthquake

ভয়াল ভূমিকম্পে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, ভেনেজুয়েলা জুড়ে হাহাকার, ১ লাখ প্রাণহানির আশঙ্কা!

বিশেষজ্ঞরা বলছেন, ভেনেজুয়েলার ইতিহাসে এটি শতাব্দীর সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। কারাকাস থেকে প্রায় ১,৭০০ কিলোমিটার দূরে অবস্থিত ব্রাজিলের আমাজনের বিভিন্ন স্থানেও অনুভূত হয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৫, ২০২৬, ১৮:০৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৫, ২০২৬, ১৮:০৯

options
link
ভয়াল ভূমিকম্পে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, ভেনেজুয়েলা জুড়ে হাহাকার, ১ লাখ প্রাণহানির আশঙ্কা! zoom
ধ্বংসস্তূপ থেকে এক মহিলাকে উদ্ধার করে আনছেন উদ্ধারকারীরা। ছবি: সংগৃহীত।
Advertisement

জোড়া ভূমিকম্পে বেসামাল ভেনেজুয়েলা। মৃতের সংখ্যা বেড়ে ১৬৪। আহত প্রায় হাজার। বৃহস্পতিবার এমনটাই জানালেন ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রডরিগেজ। অন্যদিকে, মার্কিন বিজ্ঞানীদের আশঙ্কা, ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে ১ লক্ষ ছাড়াতে পারে মৃতের সংখ্যা।   

ভারতীয় সময় বৃহস্পতিবার ভোরে পরপর দু’টি বিধ্বংসী ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী কারকাস-সহ ভেনেজুয়েলার একাধিক এলাকা। মার্কিন জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী, জোড়া এই ভূমিকম্পের উৎপত্তি স্থল ভেনেজুয়েলার ক্যারিবীয় উপকূলবর্তী মোরন শহরের পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে মাত্র ১৩ কিলোমিটার গভীরে। প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.২। ঠিক তার প্রায় ৪০ সেকেন্ডের মধ্যে আরও একটি শাক্তিশালী ভূমিকম্প আঘাত হানে ভেনেজুয়েলায়। এটির উৎস্থলও ওই একই জায়গায়। ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। দ্বিতীয় ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.৫। এরপরই গোটা ভেনেজুয়েলাজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়।

Advertisement

বিশেষজ্ঞরা বলছেন, ভেনেজুয়েলার ইতিহাসে এটি শতাব্দীর সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। কারাকাস থেকে প্রায় ১,৭০০ কিলোমিটার দূরে অবস্থিত ব্রাজিলের আমাজনের বিভিন্ন স্থানেও অনুভূত হয়েছে। ভেনেজুয়েলার আশপাশে একাধিক ‘ফল্ট লাইন’ রয়েছে। কিন্তু দেশটি দক্ষিণ আমেরিকান ও ক্যারিবীয় প্লেটের সংযোগস্থলে অবস্থানের কারণে লাতিন আমেরিকার অন্যান্য অঞ্চলের তুলনায় এখানে শক্তিশালী ভূমিকম্পের ঘটনা অনেক কম ঘটে। কিন্তু বৃহস্পতিবারের ঘটনা তছনছ করে দিয়েছে গোটা ভেনেজুয়েলাকে।

ভূমিকম্পের মুহূর্তের এবং তারপরের একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে (যদিও সেগুলির সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। সেগুলিতে দেখা যাচ্ছে, রাজধানী কারাকাসে বহু ভবন পেন্ডুলামের মতো দুলছে। আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে আসছেন মানুষজন। কোথাও কোথাও ধূলিসাৎ হয়ে গিয়েছে বাড়িঘর। ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি। ধ্বংসস্তূপের জেরে অবরুদ্ধ একাধিক রাস্তা। জোড়া ভূমিকম্পের পরই কারাকাসের বহু এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ভেঙে পড়েছে বহু মোবাইল ফোনের টাওয়ারও। ফলে ব্যাহত হয়েছে যোগাযোগ ব্যবস্থা। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.