সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুবাইতে ভয়াবহ পথ দুর্ঘটনা৷ এই ঘটনায় কমপক্ষে সতেরো জনের মৃত্যু হয়েছে৷ নিহতদের মধ্যে আটজন ভারতীয়৷ তাঁদের নাম-পরিচয়ও ইতিমধ্যে জানা গিয়েছে৷ চলছে মৃতদেহ দেশে ফেরানোর তোড়জোড়৷ নিহতদের পরিজনদের সঙ্গে দূতাবাসের তরফে যোগাযোগ রাখা হয়েছে৷
[ আরও পড়ুন: অনাথ শিশুদের পেটপুরে খাইয়ে স্নাতক হওয়ার সাফল্য উদযাপন মার্কিন যুবতীর]
বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধে ৬টায় একটি বাস ওমান থেকে দুবাইয়ের দিকে যাচ্ছিল৷ সেই সময় বাসে কমপক্ষে ৩১ জন যাত্রী ছিলেন৷ শেখ মহম্মদ বিন জায়েদ রোডে আচমকাই বাসটি নিয়ন্ত্রণ হারায়৷ রাস্তার পাশে থাকা একটি সিগনালে সজোরে ধাক্কা মারে৷ তাতেই বাসের ভিতরে থাকা সকলেই জখম হন৷ তড়িঘড়ি তাঁদের উদ্ধার করা হয়৷ স্থানীয় রশিদ হাসপাতালে নিয়ে যাওয়া দুর্ঘটনাগ্রস্তদের৷ কিছুক্ষণ চিকিৎসার পর একে একে সতেরোজন যাত্রী মৃত্যুর কোলে ঢলে পড়েন৷ তাঁদের মধ্যে চারজন ভারতীয়৷ প্রাথমিক চিকিৎসার পর ১০ জনকে ছেড়ে দেওয়া হয়৷ জখম আরও চারজন এখনও ওই হাসপাতালে চিকিৎসাধীন৷ তাঁদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক৷
[ আরও পড়ুন: সভ্যতার অভিশাপ! এভারেস্টে স্বচ্ছতা অভিযানে উদ্ধার ১১ হাজার কেজি জঞ্জাল]
ইতিমধ্যেই দুবাই প্রশাসনের তরফে নিহতদের নাম ঘোষণা করা হয়েছে৷ নিহত ভারতীয়রা হলেন রাজাগোপালন, ফিরোজ খান পাঠান, রেশমা ফিরোজ খান পাঠান, দীপক কুমার, জামালুদ্দিন আরাক্কাভেট্টিল, কিরণ জনি, বসুদেব, তিলকরাম জওহর ঠাকুর৷ দুর্ঘটনায় মৃত ভারতীয় বাসযাত্রীদের পরিজনদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে৷ যত তাড়াতাড়ি সম্ভব দেহ হস্তান্তরের তোড়জোড় চলছে৷ চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর৷ সেটি হল ৯৭১-৫৬৫৪৬৩৯০৩ এবং ৯৭১-৫০৪৫৬৫৪৪১৷ বিদেশ-বিভুঁইয়ে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোকে ভাসছেন নিহতদের পরিজনেরা৷
সর্বশেষ খবর
-
‘পাকিস্তানি হিন্দুদের সহ্য করি’, পাক প্রেসিডেন্টের মন্তব্যকে ‘অসংবেদশীল’ কটাক্ষ জাভেদ আখতারের
-
সাভারকর মন্তব্যে রাহুলের বিরুদ্ধে ‘অহেতুক’ মামলা, গবেষককে জরিমানা করল আদালত
-
আন্তর্জাতিক স্তরে সাফল্যের পর এবার ডুরান্ডের যুদ্ধ, আর্মিকে হালকাভাবে নিচ্ছে না ইস্টবেঙ্গল
-
রাজসাক্ষী হতে চেয়েও রেহাই নেই! জয় কামদারের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতির নয়া অভিযোগ
-
ইউটিউব শর্টসে সরল ‘ডিসলাইক’ চিহ্ন! মতপ্রকাশের অধিকার কেড়ে নেওয়ার কৌশল?