সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোশার বয়স তখন মাত্র সাত মাস৷ ল্যান্ডমাইনের উপর ভুল করে পা দিয়ে ফেলেছিল থাইল্যান্ডের ছোট্ট এই হাতিটি৷ প্রচন্ড বিস্ফোরণে সামনের বাঁ-পা খোয়া যায় তার৷ রক্তাক্ত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় ল্যামপ্যাং প্রদেশের এশিয়ান এলিফ্যান্ট ফাউন্ডেশনে৷ মোশাকে বাঁচানো গেলেও আগের মতো স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি সে৷ বাঁ-পা ছাড়া ৬০০ কেজি ওজনের শরীরটা টানতে বেশ কষ্ট হত তার৷ নিচু হয়ে হাঁটতে হত বলে শিরদাড়ায় চাপ পড়ত৷ দু’বছর পর তাকে নতুন জীবন দিলেন পশু চিকিৎসক থার্ডচাই জিভাকেট৷

মোশার জন্য প্রথমবার কৃত্রিম পায়ের ব্যবস্থা করে দিলেন থার্ডচাই৷ কষ্টের দিনগুলো মুছে ফেলে অনেকটাই স্বাভাবিক হয়ে উঠল মেয়ে হাতিটি৷ সেই দুর্ঘটনার দশ বছর কেটে গিয়েছে৷ সম্প্রতি নবম কৃত্রিম পা পেয়েছে সে৷ মোশার চিকিৎসক বলছেন, “ঠিক মতো হাঁটতে না পারায় ওর শিরদাড়া ক্রমশ ঝুঁকে যাচ্ছিল৷ হয়তো বেশিদিন বাঁচানো যেত না ওকে৷” মোশা এখন বিন্দাস মেজাজে থাকে৷ বয়সের সঙ্গে সঙ্গে তার ওজনও বেড়ে হয়েছে ২ হাজার কেজি৷ মানুষের মতো কথা বলে চিকিৎসককে ধন্যবাদ জানাতে পারে না ঠিকই, তবে মনে মনে থের্ডচাইয়ের প্রতি সে নিঃসন্দেহে দারুণ কৃতজ্ঞ সে৷

মায়ানমার মিলিটারি ও স্থানীয় সংখ্যালঘুদের মধ্যে বিরোধের জেরে থাই উপত্যকায় প্রচুর ল্যান্ডমাইন বসানো রয়েছে৷ যার শিকার হয়েছিল আরও একটি হাতি৷ পরে তার জন্যও কৃত্রিম পায়ের ব্যবস্থা করা হয়েছিল৷
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার