সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইএস তথা ইসলামিক স্টেটের যৌনদাসী হিসাবে মাসের পর মাস গণধর্ষিতা হয়েছেন৷ ধরেই নিয়েছিলেন, জাহান্নমে থাকতে থাকতে এভাবেই একদিন মৃত্যুকে বরণ করে নিতে হবে৷ সেই নারকীয় জীবন থেকে উদ্ধার পেলেন নাটকীয়ভাবে৷ অনেক পথ হেঁটে এখন তিনি রাষ্ট্রসংঘের গুডউইল অ্যাম্বাসাডর৷ তিনি নাদিয়া মুরাদ৷ এখন ২১ বছর বয়স৷
সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হওয়ার পর ১৯ বছর বয়স থেকেই আইএসের কব্জায়৷ তার পর থেকে যৌনদাসত্ব এবং গণধর্ষণের শিকার৷ ইরাকের কুর্দ জনগোষ্ঠীর ইয়াজিদি ধর্মাবলম্বী মেয়ে নাদিয়া৷ তাদের গ্রামে ঢুকে পুরুষদের বেছে বেছে খুন করে আইএস তথা দায়েশ জঙ্গিরা৷ শিশু থেকে যুবতী ও প্রৌঢ়া, সব বয়সের মহিলাদের অপহরণ করে তারা৷ যৌনতৃপ্তির জন্য ও ফাইফরমায়েশ খাটাতেই তাদের ব্যবহার করা হত৷ তাদের গ্রামের এক দিনে পাঁচ হাজার মহিলাকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছিল বিভিন্ন জায়গায়৷ বাধা দিতে আসায় নাদিয়ার মা, বাবা ও ভাইকে খুন করে জঙ্গিরা৷
সবচেয়ে অবাক করা ঘটনা, দায়েশের মহিলা জঙ্গিরাও ইয়াজিদি মহিলাদের ধর্ষণ করাকে সমর্থন করত৷ ধর্ষণ করার জন্য আইএসের পুরুষ জঙ্গিদের তারা উৎসাহ দিত৷ অনেক চেষ্টার পর একদিন পালান নাদিয়া৷ পরে জার্মানিতে আশ্রয় নেন তিনি৷ আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ও মানবাধিকার রক্ষা কর্মী আমাল ক্লুনির সাহায্যে তাঁর শারীরিক ও মানসিক চিকিৎসা শুরু হয়৷ আমালের সাহায্যেই পুনর্জন্ম হয় নাদিয়ার৷
সর্বশেষ খবর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক
-
মমতার জন্যই ধ্বংস ইন্ডিয়া জোট, নীতীশের এনডিএ যোগের নেপথ্যেও কালীঘাট! প্রকাশ্যে রিপোর্ট