Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

নির্বাচন শেষ হতেই জামিন পেলেন নওয়াজ শরিফ, শাস্তির মেয়াদে স্থগিতাদেশ

রাজনৈতিক উদ্দেশ্যেই শাস্তি, অভিযোগ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০১৮, ১৬:০৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০১৮, ১৬:০৬

options
link
নির্বাচন শেষ হতেই জামিন পেলেন নওয়াজ শরিফ, শাস্তির মেয়াদে স্থগিতাদেশ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর্থিক দুর্নীতি মামলায় জামিন পেলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। জামিন পেলেন তাঁর মেয়ের মারিয়াম ও জামাই ক্যাপ্টেন সফদার। শাস্তির মেয়াদের উপর স্থগিতাদেশ জারি করল পাক হাই কোর্ট। বুধবার এই আদেশ জারি করা হল। অর্থাৎ, এই রায়ের ফলে শাস্তির মেয়াদ আর কার্যকর হবে না নওয়াজ ও তাঁর পরিবারের সদস্যদের ক্ষেত্রে। মুক্তি পাচ্ছেন তাঁরা।

[‘ট্রাম্পের পুরুষাঙ্গটি ঠিক যেন ব্যাঙের ছাতা’, এ কী বললেন পর্নস্টার!]

Advertisement

আর্থিক দুর্নীতির অভিযোগে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে কয়েক মাস আগেই দশ বছরের কারাদণ্ডের নির্দেশ দেয় পাক আদালত৷ একই মামলায় সাত বছরের কারাদণ্ড হওয়া হয় তার মেয়ে মারিয়মকে৷ যদিও এই রায়কে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে সমালোচনা করেন শরিফ ঘনিষ্ঠরা৷ কয়েকবছর আগে লন্ডনে নওয়াজের নামে থাকা চারটি ফ্ল্যাটের আর্থিক উৎসের বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে৷ তদন্তকারী সংস্থা দাবি, ওই সম্পত্তি আদতে তাঁর নয়৷ দেশ থেকে কোটি কোটি টাকা তছরূপ করে লন্ডনে চারটি ফ্ল্যাট কিনেছেন নওয়াজ শরিফ। কেলেঙ্কারিতে নাম জড়ায় তাঁর মেয়ে মারিয়ম ও জামাই ক্যাপ্টেন সফদারের৷

[নেতাজির কথা মনে করিয়ে জার্মানদের বাংলায় বিনিয়োগে আহ্বান মুখ্যমন্ত্রীর]

পানামা পেপার কেলেঙ্কারি এবং ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর সঙ্গে অসহযোগিতারও অভিযোগ ওঠে নওয়াজের বিরুদ্ধে। বাবাকে সহযোগিতার অভিযোগে সাত বছরের জেল হয় শরিফ-কন্যা মারিয়মের। শরিফ গোষ্ঠীর অভিযোগ ছিল, ভোটে যাতে নওয়াজ দলকে কোনওভাবেই সাহায্য করতে না পারেন সেই জন্যই তাঁকে গারদে পুরতে চায় বিরোধীরা। হাই কোর্টের বুধবারের রায় নওয়াজ ও তাঁর পরিবারকে সাময়িক স্বস্তি দেবে বলে মনে করছে আন্তর্জাতিক মহল।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.