সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আফগানিস্তানের ক্রিকেট স্টেডিয়ামের মধ্যে পরপর আত্মঘাতী বিস্ফোরণ৷ বিস্ফোরণে এখনও পর্যন্ত আট আফগান নাগরিকের মৃত্যু খবর পাওয়া গিয়েছে৷ বোমায় ঘায়েল হয়েছেন আরও ৪৫ জন৷ আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে৷ স্থানীয় সময় আজ, শনিবার সকালে আফগান শহর জালালাবাদের ক্রিকেট স্টেডিয়ামে আত্মঘাতী হামলার নিন্দা জানিয়েছে আফগান প্রশাসন৷
সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত ১১টা নাগাদ ক্রিকেট টুর্নামেন্ট চলাকালীন স্টেডিয়ামের মধ্যে পরপর আত্মঘাতী বিস্ফোরণ ঘটে৷ ঘটনাস্থলেই প্রাণ হারান বেশ কয়েকজন দর্শক৷ স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, স্টেডিয়ামে ঢোকার মুখে দর্শকরা যখন ভিড় জমিয়েছিলেন, তখনই প্রথম বিস্ফোরণটি ঘটে৷ কিছু বুঝে ওঠার আগে স্টেডিয়ামে দর্শক আসনের মধ্য থেকে পরপর বিস্ফোরণের শব্দ শোনা যায়৷ আচমকা পরপর বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা স্টেডিয়াম৷ তৈরি হয় আতঙ্ক৷ প্রাণের ভয়ে শুরু হয় ছোটাছুটি৷ ছোটাছুটির মাঝে পড়ে জখম হন বেশ কয়েকজন৷ পরপর আত্মঘাতী বিস্ফোরণে গুরুতর ভাবে জখম হন বেশ অন্তত ৪০ জন দর্শক৷
বিস্ফোরণের শব্দে স্টেডিয়াম সংলগ্ন এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ স্টেডিয়াম ঘিরে ফেলে পুলিশ৷ আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় পুলিশ৷ ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে ফেলেছে পুলিশ৷ শুরু হয়েছে তদন্ত৷ তবে, ঘটনার প্রায় ১২ ঘণ্টা কেটে গেলেও এখনও পর্যন্ত কোনও জঙ্গিগোষ্ঠী দায় স্বীকার করেনি৷ তবে, মনে করা হচ্ছে আফগানিস্তানে এখন যখন তালিবান ও আইসিস যৌথ ভাবে তাদের অস্তিত্ব জারি রেখেছে, ফলে এই ঘটনার পিছনে তাদেরই হাত রয়েছে৷
সর্বশেষ খবর
-
কথা রেখে বাংলায় বিজ্ঞপ্তি শুভেন্দু সরকারের, তৈরি হবে পশ্চিমবঙ্গ সরকারি ভাষা কমিটি
-
এশিয়া কাপে ভারতের ‘সিংহীবাহিনী’র গর্জন, লজ্জার রেকর্ড গড়ে ধরাশায়ী পাকিস্তান
-
৬২ ঘণ্টা পর স্বাভাবিক রেল পরিষেবা! কীভাবে এত বড় ধস? আইআইটি খড়গপুরের সাহায্য নেবে রেল
-
মার্কিন যুদ্ধজাহাজে হামলা! বদলায় ইরানের ৩ তেলবাহী ট্যাঙ্কার গুঁড়িয়ে দিল আমেরিকা, বাড়ছে যুদ্ধের ঝাঁজ
-
অঙ্কে গোঁজামিল! জিডিপি-র নম্বর ছেড়ে দেশবাসীর আর্থিক দুরবস্থায় নজর দিক কেন্দ্র