সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওঁদের দৃষ্টিতে নগ্নতা ছিল সচেতনতার প্রতীক৷ কিন্তু ফেসবুকের চোখে সেটা ছিল অশ্লীলতা৷ কুরুচিকর৷ যৌনতায় সুড়সুড়ি দেওয়ার অনুরূপ৷ তাই ওঁদের উপর নেমে এল ‘শাস্তি’র খাঁড়া৷ পরিবেশ-রক্ষার বার্তা দিতে আয়োজিত ‘সি অফ হাল’ আন্দোলনে অংশগ্রহণকারী তিনজনের পোস্ট করা ছবি মুছে দিল ফেসবুক৷ তিন দিনের জন্য নিষিদ্ধও করল তাঁদেরই একজনকে৷ যে ঘটনা ঘিরে তোলপাড় গোটা বিশ্ব৷
কোনও জোর-জবরদস্তি ছিল না৷ ছিল না নৈতিকতার প্রশ্নও৷ ছিল শুধুই হৃদয়ের তাগিদ৷ আর তা থেকেই ভবিষ্যৎ পৃথিবীতে বিশ্ব উষ্ণায়নের কী মারাত্মক প্রভাব পড়তে পারে, তা আঁচ করতে পেরেছিলেন ব্রিটিশ শহর হাল-এর বাসিন্দারা৷ তাপমাত্রার পারদ বাড়তে থাকায় ইতিমধ্যেই গ্রিনল্যান্ড এবং আন্টার্কটিকায় বরফ-স্তর অনেকাংশে গলে গিয়েছে৷ হু হু করে জলস্তর বাড়ছে সমুদ্রের৷ সলিলসমাধির আশঙ্কায় দিন গুনছে বিশ্বের একাধিক শহর৷ এ সব ভয়ঙ্কর তথ্য অজ্ঞাত ছিল না হালবাসীর৷ সেকারণেই তাঁরা স্বেচ্ছায় অংশ নিয়েছিলেন শিল্পী স্পেনসার টিউনিকের ডাকা বিক্ষোভ প্রদর্শনীতে৷ প্রায় তিন হাজার মানুষ জমায়েত হয়েছিল হাল শহরের রাজপথে৷ নারী-পুরুষ নির্বিশেষে সকলেই ছিলেন নগ্ন৷ তাঁদের অনাবৃত শরীরে কেবল ছিল চার ধরনের সমুদ্রের মতো নীল রঙের পরত৷
সেই বিক্ষোভ সমাবেশের ছবি ফেসবুকে পোস্ট করেন কেউ কেউ৷ আর তাতেই রুষ্ট হয় ফেসবুক৷ বিবৃতি দিয়ে জানায়, “আমরা নগ্নতা প্রদর্শনের বিরোধী৷ এই কারণে কিছু ছবি সরিয়ে দেওয়া হয়৷ যে সব কনটেন্স যৌন, হিংসা ছড়ায় বা তাতে প্ররোচনা দেয়, সেই সব ছবিও মুছে ফেলি আমরা৷”
সর্বশেষ খবর
-
ভুল নিয়মে পরলেই ঘোর অমঙ্গল, শুক্রের কৃপা পেতে কীভাবে হিরে ধারণ করবেন?
-
হামের মারণ হানা বাংলাদেশে, গত চব্বিশ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু, মোট মৃত ৬০৫
-
পশুপাখির ঘর কেড়ে ১০ হাজার কক্ষের রিসর্ট! ট্রাম্পের জামাইয়ের বিরুদ্ধে জনগর্জন আলবেনিয়ায়
-
অফিসে জোর করে ধর্মান্তর! টিসিএসের পর উইপ্রো, বিস্ফোরক অভিযোগে ফের উত্তাল মহারাষ্ট্র
-
নেত্রী নাকি পরামর্শদাতা? মমতার ভূমিকা নিয়ে এবার ‘আসল তৃণমূলে’ও ফাটল!