Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২ জুলাই ২০২৬

নিজের বিশ্ববিদ্যালয় হার্ভার্ডেই খোরাক হলেন জুকারবার্গ

ফেসবুকের প্রতিষ্ঠাতাকেই কি না নিজের বিশ্ববিদ্যালয়ে মশকরার পাত্র হতে হল!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৬, ২০১৭, ১০:৪০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৬, ২০১৭, ১০:৪০

options
link
নিজের বিশ্ববিদ্যালয় হার্ভার্ডেই খোরাক হলেন জুকারবার্গ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যে সোশ্যাল মিডিয়াই এখন সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কাউকে খোরাক করার জন্য, সেই ফেসবুকের প্রতিষ্ঠাতাকেই কি না নিজের বিশ্ববিদ্যালয়ে মশকরার পাত্র হতে হল! সোশ্যাল নেটওয়ার্কিং জায়ান্ট বলা হয় ফেসবুককে। আর তারই কর্ণধার কিনা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রবর্তন দিবসে ভাষণ দিতে এসে হাসির পাত্র হলেন। কিন্তু বক্তৃতা দিতে উঠে সেসব দূরে সরিয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে একগাল হাসি নিয়ে বেশ কিছু পরিকল্পনার কথা শোনালেন মার্ক জুকারবার্গ। কিন্তু মনে মনে হয়তো এই অপমান হজম নাও করতে পারেন জুকারবার্গ।

মন্টেনেগ্রোর প্রধানমন্ত্রীকে ধাক্কা মেরে সরালেন ট্রাম্প, ভাইরাল ভিডিও

কী হয়েছিল বৃহস্পতিবার? হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রবর্তন দিবস উপলক্ষ্যে অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রিত ছিলেন প্রাক্তন ছাত্র জুকারবার্গ। পরে সাম্মানিক ডক্টরেট ডিগ্রিও পাওয়ার কথা ছিল তাঁর। সব ঠিকঠাকই ছিল। গোল বাধল বক্তৃতা শুরু হওয়ার কিছুক্ষণ আগে। বিশ্ববিদ্যালয়েরই মুখপত্র হার্ভার্ড ক্রিমসনের ওয়েবসাইটটি হ্যাক হয়। বিশ্ববিদ্যালয়েরই পড়ুয়াদের সম্পাদনায় ১৪৪ বছর পুরনো এই মুখপত্রে জুকারবার্গকে উদ্দেশ্য উল্টোপাল্টা মন্তব্য করা হয়। ওয়েবসাইটের প্রতিটি প্রতিবেদনে মশকরার লক্ষ্য ছিলেন জুকারবার্গ। কিন্তু অনেকেই বলছেন, এই ঘটনার মধ্যে দিয়ে ইতিহাসের পুনরাবৃত্তি হল। অন্তত জুকারবার্গের জন্য। কেন? কারণ, ২০০৪ সালে বিশ্ববিদ্যালয়ের ড্রপ আউট ছাত্র জুকারবার্গ বহু পড়ুয়ার ইমেল হ্যাক করেছিলেন বলে অভিযোগ ওঠে। হার্ভার্ড ক্রিমসনেই খবর প্রকাশিত হয়, ১৩ বছর আগে বিশ্ববিদ্যালয় ছাড়ার আগে পড়ুয়াদের ইমেল ও কানেক্টউড নামে একটি সোশ্যাল নেটওয়ার্কের অ্যাকাউন্ট হ্যাক করেছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা ও সিইও জুকারবার্গ। ওই সংস্থার সঙ্গে ফেসবুকের কোনও আইনি ঝামেলা চলছিল। তাই হার্ভার্ড ক্রিমসনের অবস্থান জানতে জুকারবার্গ পড়ুয়াদের ইমেল হ্যাক করেন বলে অভিযোগ। পরে বিষয়টি মিটমাট হয় বলে খবর।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[মৌলবাদীদের চাপে সরল ন্যায়ের প্রতীক গ্রিক ভাস্কর্য, প্রতিবাদে উত্তাল বাংলাদেশ]

এদিন ১৩ বছর পর বিশ্ববিদ্যালয়ে পা রেখেছিলেন জুকারবার্গ। কিন্তু এক যুগ পর বিশ্ববিদ্যালয়ে ফেরার স্মৃতি মোটেই সুখকর হল না তাঁর।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.