সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চার বছরের শিশুকন্যা মেটাবে বহু পুরুষের যৌন চাহিদা। দু’ঘণ্টার জন্য দিতে হবে এক হাজার ইউএস ডলার। এভাবেই মেয়েকে যৌনকর্মী করে রোজগারের নয়া পথ বের করেছিল অ্যানড্রিউ জেমস টারলে। লোকজন যাতে বিষয়টি জানতে পারে সেজন্য বিজ্ঞাপনও দিয়েছিল গুণধর বাবা। ‘প্লে উইথ ড্যাডিস লিটলগার্ল’, নাম দিয়ে প্রকাশিত হয় বিজ্ঞাপন। যদিও মেয়েকে যৌনকর্মী তৈরির আগেই হাতেনাতে ধরা পড়ে যায় টারলে। টানা দু’বছর শুনানির পর এবার ৬০ বছরের কারাদণ্ডের সাজা শোনাল টেক্সাসের আদালত। ৭৫ বছর বয়স না হওয়া পর্যন্ত প্যারোলে মুক্তির আবেদনও করতে পারবে না সে। এমনই নির্দেশিকা দিয়েছেন বিচারক। ঘটনাটি মার্কিন যুক্তরাষ্ট্রের হিউস্টনের।
[‘জামাতের সঙ্গে সম্পর্ক নেই’, জানালেন খালেদার ব্রিটিশ আইনজীবী]
২০১৫-তে বছর তিরিশের টারলে নোংরা ফন্দিটি আঁটে। স্ত্রীকে না জানিয়েই চার বছরের মেয়েকে যৌন ব্যবসায় নামানোর সিদ্ধান্ত নেয়। ইন্টারনেটেই দিয়েছিল বিজ্ঞাপন। প্লে উইথ ড্যাডিস লিটল গার্ল, নাম দেখে প্রায় ৭০টি ইমেল এসেছিল তার কাছে। প্রত্যেকটি ইমেলের প্রত্যুত্তর দিয়ে টারলে সঠিক ক্লায়েন্টেকে বাজিয়ে দেখার চেষ্টা করে। জানায়, তার মেয়ের বয়স ১০ বছরও নয়। যৌন সংসর্গের জন্য যথেষ্টই ছোট। তবে তাতে কোনও সমস্যা নেই। এক একজন ক্লায়েন্ট তার মেয়ের সঙ্গে দুঘণ্টা কাটাতে পারবে। বিনিময়ে এক হাজার ইউএস ডলার দিতে হবে। এরপর পছন্দের ক্লায়েন্টকে নিজের ফোন নম্বরও দিয়ে দেয়। কথাবার্তা বলে সময়ও নির্দিষ্ট হয়ে যায়। তখনও টারলে জানত না সাদা পোশাকের পুলিশের ফাঁদে পড়তে চলেছে।
নির্দিষ্ট দিনে সেই ক্লায়েন্ট আসেন টারলের বাড়িতে। টারলে আগেই বলে দিয়েছিল, মেয়েক নিয়ে সে ঘুমিয়ে থাকবে। এসে ক্লায়েন্ট দেখেন নগ্ন অবস্থায় শিশুটি তার মায়ের সঙ্গে ঘুমিয়ে আছে। এদিকে মা নিজেও জানেন না, তাঁর মেয়েকে যৌনকর্মী হিসেবে নামাতে চাইছে বাবা। এরপরেই অ্যানড্রিউ জেমস টারলেকে গ্রেপ্তার করে হিউস্টন পুলিশ। ২০১৫-র ৩০ নভেম্বর গ্রেপ্তার হয় টারলে। এরপর টেক্সাসের হ্যারিস কাউন্টির জ্যুরি মেম্বাররা তার বিচার করে। টানা দুবছর ধরে বিচার প্রক্রিয়া চলার পর গত শুক্রবার জ্যুরি মেম্বারদের বক্তব্য শুনে রায় দেন বিচারক। ১৮ বছরের কম বয়সী মেয়েকে জোর করে যৌন ব্যবসায় নামানো ও শিশু পাচারের অভিযোগে দোষী সাব্যস্ত হয় টারলে। বিচারক ধৃতকে ৬০ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেন। টারলের বয়স ৭৫ হলেই সে প্যারোলে মুক্তির আবেদন করতে পারবে। তবে তার আগে নয়।
[এভারেস্টের শীর্ষে পা রাখতে চায় বিশ্বের প্রথম যন্ত্রমানবী সোফিয়া]
সর্বশেষ খবর
-
‘এটাই লাস্ট ডান্স’, মন খারাপের খবর দিয়ে রোনাল্ডো বললেন, ‘আগের মতো খেলতে পারি না’
-
ভুলো বিল তৈরি করে কলকাতা পুলিশের ডিসি অফিসের ৫১ লাখ টাকা তছরূপ! গ্রেপ্তার সরকারি কর্তা
-
টি-২০ বিশ্বকাপ জয়ের রেকর্ড, ইংল্যান্ডকে হেলায় হারিয়ে সাতবার বিশ্ব চ্যাম্পিয়ান অস্ট্রেলিয়া
-
টোটোতে অ্যাম্বুল্যান্সের ধাক্কা, চালকের হাত কেটে পড়ে গেল রাস্তায়! ভয়ংকর কাণ্ড দুর্গাপুরে
-
বদ্রীনাথে অনুদান চুরির তদন্তে চার সদস্যের কমিটি, সাত দিনের মধ্যে রিপোর্ট তলব