Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ১ জুলাই ২০২৬

আফগানিস্তানের মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত অন্তত ৯

জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৯, ২০১৭, ০৬:৩২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৯, ২০১৭, ০৬:৩২

options
link
আফগানিস্তানের মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত অন্তত ৯ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল সন্ত্রাস জর্জরিত আফগানিস্তান। মঙ্গলবার সকালে পরওয়ান প্রদেশের একটি মাদ্রাসায় বিস্ফোরণটি ঘটে। ওই ঘটনায় মৃত্যু  হয়েছে পরওয়ান উলেমা কাউন্সিলের প্রধান আব্দুল রহিম শাহ হানাফি-সহ নয় জনের। আহত বহু। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। আফগান সংবাদমাধ্যম সূত্রে খবর, বোমাটি ক্লাসরুমের ভেতর লুকিয়ে রাখা হয়েছিল। তারপর ছাত্ররা প্রবেশ করলে রিমোট কন্ট্রোলের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়। ইতিমধ্যে এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তাবাহিনী। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।

[এবার পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর হুমকি ইরানের]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

যদিও এখনও পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন। বিস্ফোরণটির পেছনে তালিবান জঙ্গিগোষ্ঠীর হাত থাকতে পারে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, কয়েকদিন আগেই আফগানিস্তানে চরম যুদ্ধের ডাক দিয়েছিল তালিবান জঙ্গিগোষ্ঠী৷ ‘স্প্রিং অফেনসিভ’ (বসন্তের যুদ্ধ) ঘোষণা করেছিল তারা৷ এই যুদ্ধে আফগান সেনা ও ন্যাটো সৈন্যদের উপর ভয়ানক হামলা চালানো হবে বলে ঘোষণা করেছিল তালিবান৷ জঙ্গিগোষ্ঠীটি ওই অভিযানের নাম দিয়েছিল ‘অপারেশন মনসৌরি’৷ ২০১৬ সালে মার্কিন ড্রোন হানায় মৃত তালিবান জঙ্গি নেতা মনসৌরির নাম এই অভিযানের নামকরণ হয়েছে বলে জানিয়েছিল তালিবান৷

[দু’মুঠো চালের জন্য ধর্ষণের শিকার মহিলা]

প্রসঙ্গত, এপ্রিলে আফগানিস্তানের মাজার-ই-শরিফ শহরের একটি সেনাঘাঁটিতে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলা চালিয়েছিল তালিবান৷ ওই হামলায় মৃত্যু হয় ১৫০ আফগান সেনার৷ হামলার সময় ওই সেনাঘাঁটিতে ছিলেন বেশ কয়েকজন ন্যাটো উপদেষ্টা৷ জঙ্গিদের বিরুদ্ধে আফগান সৈনিকদের প্রশিক্ষণ দেওয়ার কাজে তাদের নিযুক্ত করা হয়েছিল৷ এই মুহূর্তে আফগানিস্তানে তালিবান ও ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াই করছে প্রায় ৮,৪০০ মার্কিন সেনা ও ৫০০০ ন্যাটো সৈন্য৷ উল্লেখ্য, এপ্রিলের শুরুতেই আইএস জঙ্গিদের নিশানা করে আফগানিস্তানে বিশ্বের সবথেকে বড় অ-পারমানবিক বোমার হামলা চালায় আমেরিকা৷ ওই  হামলায় মারা পরে প্রায়  ১০০ জন আইএস জঙ্গি৷

[পাক সেনার মুণ্ডচ্ছেদে ইনাম ৫ কোটি টাকা, ঘোষণা মুসলিম সংগঠনের]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.