Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ৩ জুলাই ২০২৬

বাংলাদেশে বাসের উপর পাহাড় ধসে ৮ জনের মৃত্যু

সম্প্রতি বাংলাদেশে কয়েক দফা পাহাড় ধসে শতাধিক মানুষ নিহত হয়েছেন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৩, ২০১৭, ১১:২৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৩, ২০১৭, ১১:২৮

options
link
বাংলাদেশে বাসের উপর পাহাড় ধসে ৮ জনের মৃত্যু zoom

সুকুমার সরকার, ঢাকা: এবার বান্দরবান জেলার রুমা সড়কের দৌলিয়ানে একটি যাত্রীবাহী বাসের ওপর পাহাড় ধসে পড়লে ৮ জন যাত্রীর মৃত্যু হয়। রবিবার দুপুরের এই ঘটনা। ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, বেশ কয়েকদিন ধরে নিম্নচাপের জেরে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছিল। আজ দুপুরে রাস্তা ভাঙা থাকায় বাস থেকে নেমে যাত্রীরা পার হচ্ছিলেন। বাসটিও তাদের পিছনে যাচ্ছিল। এসময় পাহাড় ধসে পড়লে ঘটনাস্থলে ৮ জন চাপা পড়ে মারা যায়। বহু মানুষ গুরুতর আহত হয়েছেন। পাহাড় ধসে নিখোঁজ বহু। রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মহম্মদ শরিফুল হক জানান, বান্দরবান-রুমা সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। উদ্ধার কাজ চলছে। তবে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।

[OMG! বাছুরকে বিয়ে করলেন এই বৃদ্ধা, কারণ জানলে চমকে যাবেন]

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বান্দরবান থেকে রুমা উপজেলার পথে এবং রুমা থেকে বান্দরবানের দিকে দুটি যাত্রীবাহী বাস দলিয়ানপাড়া এলাকায় আসে। এই এলাকা আগেই পাহাড় ধসে ভেঙে যায়। এখান দিয়ে কোনও যানবাহন চলে না। ফলে যাত্রীরা এখানে নেমে হেঁটে এলাকাটি অতিক্রম করে পুনরায় যানবাহনে ওঠেন। দুই বাসের যাত্রীরা সেভাবেই ওই এলাকা পার হচ্ছিলেন। এ সময়ই তাদের উপর পাহাড় ধসে পড়ে। দুর্ঘটনার পর থেকে বান্দরবান-রুমা সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। সম্প্রতি বাংলাদেশে কয়েক দফা পাহাড় ধসে শতাধিক মানুষ নিহত হয়েছেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[কানাডার প্রধানমন্ত্রীকে এই পোশাকে দেখেছেন কখনও?]

ফাইল চিত্র

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.