Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ৩ জুলাই ২০২৬

ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন, ছড়াল চাঞ্চল্য

প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১১, ২০১৭, ১২:৩৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১১, ২০১৭, ১২:৩৭

options
link
ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন, ছড়াল চাঞ্চল্য zoom

সুকুমার সরকার, ঢাকা: সপ্তাহ পার না হতেই ফের আগুন লাগল বাংলাদেশের ঢাকা বিমানবন্দরে। জানা গিয়েছে, আগুন লাগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ভবনে। শুক্রবার স্থানীয় সময় দুপুর ১টা ৩৭ মিনিটে টার্মিনাল ভবনের তিন তলায় সৌদি এয়ারলাইন্সের অফিসে আগুন লাগে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট বেলা ৩টের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

[স্বাধীনতা দিবস পালন করতে হবে মাদ্রাসাগুলিতেও, যোগীর রাজ্যে নয়া ফরমান]

বিমানবন্দর সূত্রে খবর, দেড় ঘণ্টা আগুনের বিরুদ্ধে লড়াই করে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এই দেড় ঘণ্টা পুরো বিমানবন্দর ধোঁয়ায় চারদিক আচ্ছন্ন হয়ে যায়। বিভিন্ন ফ্লোরের কর্মীরা বাইরে বেরিয়ে যান। বন্ধ রাখা হয় বিদ্যুৎ সংযোগ। বাইরে অপেক্ষায় থাকা যাত্রীদের ঢুকতে দেওয়া হয়নি। বিমানবন্দরের প্রধান নিরাপত্তা আধিকারিক রাশেদা সুলতানা মিডিয়াকে জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়। তবে অগ্নিকাণ্ডে কোনও ক্ষয়ক্ষতি হয়নি। তিনি জানান, বিমান চলাচল স্বাভাবিক থাকলেও সাময়িকভাবে বন্ধ ছিল বিমানবন্দরটি। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ আধিকারিক রেজাউল করিম জানান, অগ্নিকাণ্ডের জন্য দেশের প্রধান এই বিমানবন্দরের কাজ অনেকটাই থমকে যায়। গত সপ্তাহে একটি হজ ফ্লাইটের বিমানে আগুন লাগে। এতে হজ সূচিতে জটিলতার শঙ্কা তৈরি হয়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[নিরাপত্তা বলয় ভেদ করে হোয়াইট হাউসের আকাশে রুশ নজরদারি বিমান]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.