Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ৬ জুলাই ২০২৬

লস্কর জঙ্গি সংগঠনে গৃহযুদ্ধ চরমে, দল ছাড়ল হাফিজ ঘনিষ্ঠ

মৌলানা আমির হামজার নতুন দলের নাম জইশ-ই-মনকাফা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১২, ২০১৯, ১৫:২৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১২, ২০১৯, ১৫:২৮

options
link
লস্কর জঙ্গি সংগঠনে গৃহযুদ্ধ চরমে, দল ছাড়ল হাফিজ ঘনিষ্ঠ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার অন্দরে বড়সড় ভাঙন। হাফিজ সইদের ঘনিষ্ঠ ও সহ-প্রতিষ্ঠাতা মৌলানা আমির হামজা দল ছেড়ে বেরিয়ে নতুন এক সংগঠন খোলার তোড়জোড় করছে। ফলে কুখ্যাত জঙ্গি সংগঠনটির মধ্যে এখন আড়াআড়ি ফাটল।

[ইসলামাবাদে ভারতীয় কূটনীতিবিদদের বাসভবনে ISI হানা, তোলপাড় নয়াদিল্লি]

পাক সংবাদমাধ্যমের খবরকে সত্যি বলে মানলে, জামাত-উদ-দাওয়ার উপর পাক সরকারের নিয়ন্ত্রণই এই ফাটলের মূল কারণ। আন্তর্জাতিক মহলের চাপের কাছে নতিস্বীকার করে বেশ কয়েক মাস আগেই হাফিজের সংগঠনটির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে পাকিস্তান। জামাত-উদ-দাওয়ার প্রতিষ্ঠাতাও হাফিজই। পাক মিডিয়া সূত্রে খবর, মৌলানা আমির হামজা এখন হাফিজের সঙ্গ ছেড়ে পৃথক একটি দল খুলছে। দলের নাম জইশ-ই-মনকাফা। অথচ একসময় এই হামজাই ২৬/১১-র মূলচক্রী হাফিজের ডান হাত ছিল। হাফিজের কাছ থেকে নিয়মিত মোটা অর্থসাহায্য পেত সে। কিন্তু হাফিজের টাকা পয়সার জোগান এখন সীমিত হয়ে এসেছে। ফলে হামজাকেও বখরা দিতে পারছে না সে। যার ফলে লস্করের মধ্যে এই চওড়া ফাটল।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তবে আর একটি মতও রয়েছে। পাক সংবাদমাধ্যমের একাংশ মনে করছে, হাফিজের বাড়াবাড়ির উপর রাশ টানতেই পাক প্রশাসন ও সেনার মদতে এবার মাথাচাড়া দিয়ে উঠছে হামজা। তাকে নয়া সংগঠন খুলতে প্রত্যক্ষভাবে আর্থিক মদত দিচ্ছে পাক সরকার। কারণ, একাধিক মতবিরোধের জেরে পাকিস্তান ক্রমশই হাফিজ সইদের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে। কিন্তু ভারতকে বিপাকে ফেলতে পাক সেনার ‘নিজস্ব’ জঙ্গি সংগঠনেরও দরকার, এমনটাই মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। তাঁরা জানাচ্ছেন, ইচ্ছাকৃতভাবেই মৌলানা আমির হামজাকে নয়া জঙ্গি সংগঠন খুলতে উৎসাহ ও অর্থ জুগিয়েছে পাক সরকার। এমনকী, ভারতের চোখে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে জম্মু ও কাশ্মীরে নতুন করে হামলা চালাতে জইশ-ই-মনকাফার সদস্যদের তথ্য দিচ্ছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই। অন্যদিকে, হাফিজের নিজস্ব দু’টি সংগঠনের উপরেই নেমে আসছে পাক প্রশাসনের খাঁড়া। পাক স্বরাষ্ট্রমন্ত্রক ওই দুই সংগঠনেরই সমস্ত স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে। সবমিলিয়ে মস্ত ওয়ান্টেড জঙ্গি হাফিজ যে এই মুহূর্তে স্বস্তিতে নেই, এমনটাই বলছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।

[চিন ও পাকিস্তানকে ঠেকাতে এবার একযোগে আসরে ভারতীয় রেল ও সেনা]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.