Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২ জুলাই ২০২৬

প্রবল বন্যা ও ধসে শ্রীলঙ্কায় মৃত অন্তত ২৩

ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৬, ২০১৭, ১২:৩৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৬, ২০১৭, ১২:৩৪

options
link
প্রবল বন্যা ও ধসে শ্রীলঙ্কায় মৃত অন্তত ২৩ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রবল বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত শ্রীলঙ্কা। প্রাকৃতিক দুর্যোগে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে প্রায় ২৩ জনের। ক্ষতিগ্রস্ত প্রায় লক্ষাধিক মানুষ। ইতিমধ্যে, জনসাধারণের উদ্দেশ্যে সতর্কবার্তা জারি করেছে ‘ন্যাশনাল বিল্ডিং রিসার্চ অর্গানাইজেশন’ (এনবিআরও)। গাললে, রত্নাপুরা, কালুতারা-সহ একাধিক পাহাড়ি এলাকা জারি করা হয়েছে ভূমিধসের সতর্কতা।

[অতীতে ন্যাপকিনের বদলে মহিলারা ঋতুস্রাবের সময় কী ব্যবহার করতেন?]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মৌসুমী বায়ুর প্রভাবে গত বৃহস্পতিবার থেকে ক্রমাগত  বৃষ্টি হচ্ছে দ্বীপরাষ্ট্রটিতে। উপচে পড়েছে নদী ও অন্যান্য জলাশয়গুলি। ‘ডিজাস্টার ম্যানেজমেন্ট সেন্টার’ (ডিএমসি) জানিয়েছে, এখনও পর্যন্ত প্রবল বৃষ্টি ও ভূমিধসে মৃত্যু হয়েছে ২৩ জনের। নিখোঁজ বেশ কয়েকজন। এছাড়াও ক্ষতিগ্রস্ত হন লক্ষাধিক মানুষ। ক্রমশ বাড়তে থাকা জলস্তরকে নজরে রেখে কালুগঙ্গা নদী ও কেলানি নদীর কিনারে বসবাসকারীদের উদ্দেশ্যে সতর্কবার্তা জারি করেছে প্রশাসন।

[জিরো ক্রাইমের প্রতিশ্রুতি দেওয়া হয়নি, মন্ত্রীর মন্তব্যে বিতর্ক]

ভয়াবহ এই প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবিলায় নামানো হয়েছে বায়ুসেনা ও নৌসেনাকেও। বন্যায় আটকে থাকা লোকজনদের উদ্ধার করতে হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। গতবছর এমনই এক ভূমিধসে প্রাণ হারিয়েছিলেন শতাধিক মানুষ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.