Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ৩ জুলাই ২০২৬

সোশ্যাল সাইটে বিকিনি পরে ছবি দিয়ে বিপাকে মহিলা পুলিশ অফিসার

জানেন, কেন এই তাঁর এই বিপত্তি?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৫, ২০১৭, ১৫:৫১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৫, ২০১৭, ১৫:৫১

options
link
সোশ্যাল সাইটে বিকিনি পরে ছবি দিয়ে বিপাকে মহিলা পুলিশ অফিসার zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল সাইটে বিকিনি পরিহিত ছবি দিয়ে বিপাকে পড়েছেন এক মহিলা পুলিশকর্মী। খুব দ্রুতই ভাইরাল হয়ে ওঠে তাঁর এই ছবি। ইনস্টাগ্রামে হাজারেরও বেশি ফলোয়ার এই ব্রাজিলিয়ান হাইওয়ে পেট্রোল অফিসারের। রিও ডি জেনেরিও শহরের এই অফিসার অচিরেই হয়ে উঠেছেন ইন্টারনেট সেনসেশন। তিরিশ বছরের এই পুলিশ অফিসারের নাম মারি। কিছুদিন আগেই ব্রাজিলিয়ান পুলিশের পোশাকে নিজের কাজের ছবি পোস্ট করেছিলেন মারি। কিন্তু কাজের বাইরে কীভাবে সময় কাটান তিনি, সেই ছবি পোস্ট করেন সোশ্যাল সাইটে। আর এতেই শুরু হয় বিপত্তি। তারপরই তাঁর কাছে আসতে থাকে একাধিক প্রেমের প্রস্তাব, এমনকী বিয়ের প্রস্তাবও।

42AA526F00000578-0-image-a-6_1500970736370

Advertisement

[যাত্রীর সামনেই যৌনকর্মীর সঙ্গে সঙ্গম উবের চালকের, ভাইরাল ভিডিও]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

42AA50BB00000578-0-image-a-18_1500972102023

বছরে ৬০,০০০ এর বেশি মানুষ খুন হন ব্রাজিলে। সেই দেশের একজন মহিলা পুলিশ অফিসার যে কতটা সাহসী হতে পারেন, এরই কিছুটা ঝলক দেখা গেল মারির প্রোফাইলে। তবে ছোটবেলা থেকে কিন্তু পুলিশ হতে চাননি তিনি। নিজের কমিউনিটিকে ক্রিমিনালদের হাত থেকে বাঁচানোই ছিল তাঁর জীবনের একমাত্র মন্ত্র। আর সে কারণেই বড় হওয়ার পর পুলিশে যোগদান করেন তিনি। পুলিশের চাকরিতে দেড় লাখ প্রার্থীর মধ্যে প্রথম দশজনের একজন ছিলেন মারি। চাকরি পাওয়ার পর রিও ডি জেনেরিওর অন্যতম কুখ্যাত দাতরা হাইওয়েতে পোস্টিং দেওয়া হয় মারিকে। ট্রাক চুরি ও গ্যাং ক্রাইমের পীঠস্থান এই হাইওয়ে। সেইসব অপরাধীদের হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করাই তাঁর কাজ।

42AA513400000578-4727770-Mari_says_her_country_is_in_a_state_of_civil_war_and_protecting_-a-20_1500974244847

42AA526300000578-0-image-a-5_1500970734147

42AA4F4300000578-0-image-m-17_1500970791103

[মহিলাদের শরীরের এই গোপন কথাগুলি জানা আছে?]

42AA527700000578-0-image-m-15_1500970778355

কিন্তু এই দুঃসাহসিক চাকরি বেশ এনজয়ই করেন এই ব্রাজিলিয়ান সুন্দরী। অপরাধ জগতের সঙ্গে ওঠাবসা তাঁর। তাই ইনস্টাগ্রামে যে তাঁর হাজারের বেশি ফলোয়ার হতে পারে তা প্রায় অবিশ্বাস্য মারির কাছে। তবে কাজের বাইরে সমুদ্রে ঘুরতে পছন্দ করেন তিনি। নিজেকে বিচ রেডি মনে করেন এই সুন্দরী পুলিশ অফিসার। সাহসিকতা আর সৌন্দর্যের এই মিশ্রণই পুরুষদের কাছে তাঁকে করে তুলেছে অনেক বেশি আকর্ষণীয়। আর তারই জেরে শতাধিক বিবাহ প্রস্তাবে জেরবার এই ব্রাজিলিয়ান সুন্দরী।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

42AA514300000578-4727770-Mari_has_amazed_thousands_of_followers_on_Instragram_and_keeps_t-a-19_1500974244846

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.