সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর একমাসও বাকি নেই৷ ৫ আগস্ট ব্রাজিলের রিও ডি জেনেইরোতে শুরু ওলিম্পিক৷ তার আগেই সন্ত্রাসের আতঙ্ক ছড়াল শহরজুড়ে৷ প্যারিসের মতোই রিওতেও হামলার ছক কষেছে জঙ্গিরা৷ ফ্রান্সের তরফে এমন তথ্যই দেওয়া হল ব্রাজিলকে৷
ডিরেক্টরেট অফ মিলিটারি ইন্টেলিজেন্সের (ডিআরএম) প্রধান ক্রিস্টফ গোমার্ট গত মে মাসে সংসদীয় কমিশনে জঙ্গিদের হামলার পরিকল্পনার কথা জানিয়েছিলেন৷ সেই তথ্যই এ সপ্তাহে প্রকাশ্যে এল৷ গত বছর নভেম্বরে জঙ্গি হামলার তদন্তে ছিলেন গোমার্ট৷ তিনি জানিয়েছেন, ওলিম্পিক চলাকালীন এক ব্রাজিলীয় হামলার ছক কষেছে৷ হামলার স্থানও জানিয়েছে সে৷ তবে ফরাসি সরকারের তরফে এর চেয়ে বেশি আর কিছু জানানো হয়নি৷ যদিও পুরো ঘটনা অস্বীকার করেছে ব্রাজিল ইনস্টিটিউশনাল সিকিউরিটি ক্যাবিনেট৷ ফ্রান্সের কাছ থেকে সরকারিভাবে এমন কোনও তথ্য তারা পায়নি বলে জানিয়েছে৷ চলতি মাসের শুরুর দিকে ব্রাজিলীয় আইনমন্ত্রী আলেহান্দ্রে মোরেস বলেছিলেন, ওলিম্পিক চলাকালীন রিওতে জেহাদি হামলা হওয়ার সম্ভাবনা রয়েছে৷ কিন্তু হতেই পারে, এমনটা বলা হয়নি৷
‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’-এর সাক্ষী হতে আগামী মাসে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের ঠিকানা হতে চলেছে রিও৷ সাড়ে ১০ হাজার অ্যাথলিট, অফিসিয়াল, সাংবাদিক ও পর্যটকদের নিরাপত্তা সুরক্ষিত করতে শহরে ৮৫ হাজার নিরাপত্তারক্ষী মোতায়েন করা হবে৷ যার মধ্যে থাকবে ৪৭ হাজার পুলিশ ও ৩৮ হাজার সেনা জওয়ান৷
সর্বশেষ খবর
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’
-
তসরের পাঞ্জাবিতে ঠিক যেন বর! প্রাক্তন স্ত্রী সুস্মিতা মা হতেই এবার বিয়ের পিঁড়িতে সব্যসাচী?
-
হাতে ৩৫ লাখি ব্যাগ, ২১ লক্ষের ঘড়ি পরে সংসদে ‘ক্যুইন’, মহুয়ার পর চর্চায় কঙ্গনার ‘ব্যাগবতী’
-
কলকাতায় আসার ঝঞ্ঝাট নেই, এবার চাকদহ থেকে সোজা শিলিগুড়ি! এসি বাস চালু এ সপ্তাহেই
-
ওয়ানডে বিশ্বকাপের দলে ঢুকতে কী করতে হবে? এবার ‘ব্রাত্য’ শামির জন্য এগিয়ে এলেন জাহির খান