সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘোষিত হল পাকিস্তানের নতুন সেনাপ্রধানের নাম৷ রাহিল শরিফের পর পাকসেনার কতৃত্ব সামলাবেন লেফটেন্যান্ট জেনারেল কামার জাভেদ বাজওয়া৷ পাক প্রধানমন্ত্রীর অফিস থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হল এই তথ্য৷
প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে বর্তমান পাক সেনাপ্রধান রাহিল শরিফের মতবিরোধ বহু আগে থেকেই ছিল৷ ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের সময় তা তীব্র আকার নেয়৷ এমনকী, প্রকাশ্যে নওয়াজের বিরুদ্ধে বিষোদগারও করেছেন রাহিল৷ এর ফলশ্রুতি হিসেবেই তাঁকে পদ খোয়াতে হল বলে মনে করছেন অনেকে৷ গত দুই দশকে রাহিলই পাকিস্তানের একমাত্র সেনাপ্রধান, যাঁকে নির্দিষ্ট সময়ে পদ থেকে সরে যেতে হচ্ছে৷ বাকি যাঁরা পাক সেনার শীর্ষে ছিলেন, প্রত্যেকেই অবসরের পরও বাড়তি তিন বছর কাজ করেছেন৷
বুধবার পাক প্রধানমন্ত্রীর অফিস থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পরামর্শে রাষ্ট্রপতি মামনুন হুসেন এই সিদ্ধান্ত নিয়েছেন৷ মঙ্গলবার রাহিল শরিফের থেকে আনুষ্ঠানিকভাবে পাক সেনার দায়িত্বভার গ্রহণ করবেন বাজওয়া৷ পদোন্নতি হয়েছে লেফটেন্যান্ট জেনারেল জুবের হায়াতেরও৷ স্টাফ কমিটির যুগ্ম প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন তিনি৷
সর্বশেষ খবর
-
আয়ুষ্মান ভারতে জালিয়াতি! ২৩৫৯ হাসপাতালকে সরাল কেন্দ্র, সাসপেন্ড ১২০০, জরিমানা ৩০০ কোটি
-
নির্দেশ অমান্য করেই জাতীয় সড়কে চলছে টোটো! হাবড়ায় মর্মান্তিক পরিণতি শিশুর
-
চাকরির ইন্টারভিউতে প্রার্থীর সঙ্গে বাবা-মা, হতবাক নিয়োগকর্তা! কেন এমন প্রবণতা জেন জি’র?
-
ফুটন্ত মোমে পুড়ছে হাত, যন্ত্রণায় চিৎকার রুবিনার! ‘ছোটি বহু’র স্টান্টবাজিতে স্তম্ভিত নেটপাড়া
-
প্রাণের রবীন্দ্রসঙ্গীতেই বিপত্তি! ভাইরাল গানই চাকরি কাড়ল নিরাপত্তারক্ষী ‘গানওয়ালার’