সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ডাইনোসরের পায়ের ছাপ মিলল পৃথিবীতে।
সম্প্রতি মঙ্গোলিয়ায় খুঁজে পাওয়া গিয়েছে একটি দৈত্যাকার ডাইনোসরের পায়ের ছাপ। শুক্রবার জাপান ও মঙ্গোলিয়ার এক যৌথ অভিযানে গোবি মরুভূমিতে এই পায়ের ছাপ দেখতে পাওয়া গিয়েছে।
এই পায়ের ছাপের দৈর্ঘ্য ১০৬ সেন্টিমিটার এবং প্রস্থ ৭৭ সেন্টিমিটার। প্রাথমিকভাবে গবেষকরা মনে করছেন, এই পায়ের ছাপ টাইটানোসরের। দীর্ঘকায় গ্রীবা সম্পন্ন এই প্রাণীটি লম্বায় প্রায় ২০ মিটার ছিল। কিন্তু প্রায় ৭ কোটি বছর আগে এই দৈত্যাকার প্রাণী পৃথিবী থেকে হারিয়ে গিয়েছে। সাম্প্রতিক সময়ে যে পায়ের ছাপের সন্ধান মিলেছে, তাতে প্রাণীর থাবার চিহ্ন স্পষ্ট। ওকায়ামা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে এই তথ্য জানানো হয়েছে।
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার